শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » শোকর-এ মওলা মনজিল এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম » শোকর-এ মওলা মনজিল এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শোকর-এ মওলা মনজিল এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

--- ফটিকছড়ি প্রতিনিধি :: শোকর-এ মওলা মনজিল এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে “জিকরে শাহানশাহ্, মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল” মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য ও জ্যোতি ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও আশেকানে হক ভাণ্ডারী, শোকর -এ মনজিলের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় শোকর-এ মওলা মনজিল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে মুস্তাফা (দঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন মাহফিল পরিচালনা কমিটি - ২০২৫ আহবায়ক জনাব মুহাম্মদ আজম। উপদেষ্টা পর্ষদের পক্ষে বক্তব্য প্রদান করেন ডা. পঞ্চানন দাশগুপ্ত। শোকর-এ মওলা মনজিলের কার্যক্রম সংবলিত ভিডিওচিত্র প্রদর্শন করেন শোকর-এ মওলা মঞ্জিলের উপদেষ্টা পর্ষদের সদস্য সৈয়দ শফিউল আজিম সুমন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হারুয়ালছড়িস্থ বৌদ্ধ জেতবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বোধিশ্রী ভিক্ষু এবং জ্যোতি ফোরাম সংশ্লিষ্ট বক্তব্য প্রদান করেন মাহফিল পরিচালনা কমিটি - ২০২৫ সদস্য সচিব জনাব জয়নাল আবেদীন তাওরাত। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ও SZHM Trust এর উপদেষ্টা ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্। প্রধান আলোচক উনার বক্তব্যে বলেন, ” ইসলাম হলো ভালোবাসা তথা মহব্বত ও মানুষকে আশ্রয় দেওয়ার নাম। যার কাছে অন্য জন নিরাপদ সেই মুসলমান।” প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, “ভালো মানুষ না হয়ে মুসলমান হলে আল্লাহ সন্তুষ্ট হবেন না। ” সভাপতি উনার বক্তব্যে বলেন, “মুয়াদ্দাত মানে আনুগত্যপূর্ণ ভালোবাসা। যে ভালোবাসা আধ্যাত্মিক ভালোবাসা। যে ভালোবাসার মাধ্যমে রাসূল (দঃ) সান্নিধ্য ও করুণা পাওয়া যায়।” তিনি আরো বলেন, “ভালোবাসার প্রমাণ গুণে। মওলা হুজুর মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ) কেবলা কাবার ভালোবাসায় সিক্ত হয়ে দয়ার চাদোয়া তলে থাকার জন্য উনার সদয় ও পবিত্র নির্দেশনা মেনে চলে মানব গুণ অর্জন করতে হবে। মওলা হুজুর মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ) কেবলা কাবার ভালোবাসায় যত গভীরে আমরা যাব ততই আমাদের লৌকিকতা কমে যাবে।
আমাদের মওলা হুজুর মাইজভাণ্ডারী কেবলা কাবার প্রতি গভীর ভালোবাসা নিবেদনে চেষ্ঠিত থাকতে হবে।” অনুষ্ঠানের প্রারম্ভে অতিথিগণ শোকর-এ মওলা মনজিল এর নিজস্ব লোগো উন্মোচন করেন। মাহফিলে মাইজভাণ্ডারী সঙ্গীত জগতে অবদান রাখার জন্য ৫ জন বিশিষ্ট শিল্পীকে সম্মাননা স্বরুপ ব্যাচ, উত্তরীয় ও স্মারক প্রদান করা হয়। এছাড়াও শিক্ষায় বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জন করায় প্রায় ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।মেধাবী শিক্ষার্থীকে উপহার স্বরুপ আর্থিক অনুদান প্রদান করা হয়। সভাপতির বক্তব্যের পর আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল এর উপদেষ্টা পর্ষদের সদস্য সৈয়দ শফিউল আজিম সুমনের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, পেশাজীবী, সমাজ প্রতিনিধি, ওলামায়ে কেরাম, আশেকানে হক ভান্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল ও জ্যোতি ফোরামের সর্বস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ, আশেকানে মুস্তাফা, আশেকানে মাইজভাণ্ডারী, আশেকানে হক ভান্ডারী ও সর্বস্তরের এলাকাবাসী। দেশ, জাতি ও সর্বাঙ্গীন মানবকল্যান কামনায় সভাপতির মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। অনুষ্ঠান পরবর্তী জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।
সেমা মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট মাইজভাণ্ডারী কাওয়াল মুহাম্মদ দেলোয়ার, হান্নান হোসাইনী এবং মোহাম্মদ আবু সালেহ।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার

আর্কাইভ