শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ইসলামিক ফাউণ্ডেশনে দিনব্যাপী যাকাতের সেমিনার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ইসলামিক ফাউণ্ডেশনে দিনব্যাপী যাকাতের সেমিনার
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ইসলামিক ফাউণ্ডেশনে দিনব্যাপী যাকাতের সেমিনার

--- আহমদ বিলাল খান :: ‘সরকারি যাকাত ফাণ্ডে যাকাত দিন, দারিদ্র্য বিমোচনে অংশ নিন’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটি ইসলামিক ফাউণ্ডেশনে দিনব্যাপী যাকাতের সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়।
বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে কার্যালয়ের মিলনায়তনে জেলা পর্যায়ে সরকারিভাবে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব-তাৎপর্য শীর্ষক সেমিনারে রাঙামাটি ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক বলেন, ইসলামের দৃষ্টিতে যাদের উপর যাকাত ফরজ তাদের যাকাত প্রদানে আরো সচেতনতা সৃষ্টি করতে হবে। যাকাত দেয়া মুত্তাকির আলামত। যারা সম্পদ অর্জন করেছেন, তাদের জন্য যাকাত আদায় করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, আমাদের অনেকেই নানাভাবে অর্থ ব্যয় করে থাকেন, তবে নিজেদের খামখেয়ালিপনায় অনেক সময় যাকাত প্রদান করেন। কিংবা যাকাতের গুরুত্ব বুঝতে সক্ষম হচ্ছেন না। যথাযথভাবে যাকাত প্রদান করা হলে গরিব অসহায় লোকদের অভাব অনটন থাকতো না। তাই যাকাত প্রদানে যারা মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামাগণ রয়েছেন, আপনারা যকাত প্রদানের কেত্রে ভূমিকা পালন করবেন।
ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, ইসলামের ৫টি স্তম্ভর মধ্যে তৃতীয় হচ্ছে এই যাকাত। মাহে রমজানের শুরুতেই যাকাত আদায়ের মাধ্যমে আমাদের সম্পদকে পবিত্র করতে হবে। যাকাত ফরজ হয় নিসাব পরিমাণ মালের মালিক হলে, সেক্ষেত্রে সম্পদের হিসাব থেকে ২.৫% যাকাত আদায় করতে হবে। যাদের ফসলের উপরে আয় রয়েছে তাদেরকে ওশর আদায় করতে হবে। সম্পদের উপরে দুই ধরনের যাকাত রয়েছে, একটা বস্তুগত সম্পদ এবং অন্যটি ফসলী উৎপাদনের উপরে। নিসাবের ২টা মানদন্ড আছে, স্বর্ণ ও রূপার ক্ষেত্রে। যাকাত আদায়ের অর্থ হচ্ছে আমার সম্পদকে পবিত্র করা। সম্পদশালীদের জন্য দু’টি অন্যতম ফরজ বিধান যাকাত ও হজ্ব পালন। পবিত্র কুরআনে বর্ণিত ৮টি নির্দিষ্ট খাতে যাকাতের অর্থ ব্যয় করতে হবে। ইসলামিক ফাউন্ডেশন যাকাত দাতাদের কাছ থেকে যাকাত আদায় ও বন্টণের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করছে।
তিনি বলেন, যাকাত দিলে মাল পবিত্র হয় এবং মালে প্রবৃদ্ধি বাড়ে। যাকাত আদায় না করে নিজে খেয়ে অনেকে ধ্বংস হয়ে গিয়েছে। পবিত্র কুরআনে যেখানে আল্লাহর পক্ষ থেকে নামাজের কথা বলা হয়েছে, সাথে সাথেই যাকাত আদায়ের কথাও সেখানে বলা হয়েছে। সকল সম্পদের উপরে হিসাব করে যাকাত দিতে হবে। অন্যদিকে ফসলের উপরেও ওশর দিতে হবে। প্রাকৃতিক নিয়মে বৃষ্টি মারফত যদি ফসল হয় তাহলে ১০ ভাগের ১ ভাগ ওশর আদায় করতে হবে।
যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, রাজস্থলী উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আবু বক্কর, কাপ্তাই উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন, নানিয়ারচর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. মইনুল আলম মুবিন, কাউখালী উপজেলার ফিল্ড সুপারভাইজার জয়নুল আবেদিন, লংগদু উপজেলার ফিল্ড সুপারভাইজার মোজাম্মেল হক।
এছড়াও রাঙামাটির দশটি উপজেলার মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার ও মডেল মসজিদের ইমামগণসহ জেলা পর্যায়ের বিভিন্ন মসজিদের দুই শতাধিক ইমাম-খতিব উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)