বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে রিয়া মনি নামে (৩) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গণি কনটেক্টারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিয়া মনি উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার মোহাম্মদ সাগরের কন্যা।
জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় পাড়ার অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল বাড়ির উঠানে। কোন একসময় খেলতে খেলতে বাড়ির অদুরে থাকা পুকুরে পড়ে যায়। বিকাল সাড়ে ৫টার দিকে এলাকার লোকজন ভাসমান অবস্থায় উদ্ধার করে নোয়াপাড়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মামা মোহাম্মদ রাসেল নিশ্চিত করেন।





রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ