শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চ্যাম্পিয়ন পুরকৌশল বিভাগ, রানার্স আপ ইটিই বিভাগ
চ্যাম্পিয়ন পুরকৌশল বিভাগ, রানার্স আপ ইটিই বিভাগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শারীরিক শিক্ষা কেন্দ্র কর্তৃক আয়োজিত “আন্তঃবিভাগ ক্রিকেট (সিপিএল)-২০২৫ ও আন্তঃহল ইনডোর গেমস্-২০২৪ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চূড়ান্ত খেলায় ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ৫০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পুরকৌশল বিভাগ। গত ২৮ ফেব্রুয়ারী শুক্রবার ২০২৫ দুপুর আড়াইটায় চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। এতে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন।
উল্লেখ্য, চূড়ান্ত খেলায় পুরকৌশল বিভাগ প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে, জবাবে ১৬৬ এর টার্গেটে ব্যাট করতে নেমে ইটিই বিভাগ ৮ উইকেটে হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে এবং ৫০ রানে জয়ী হয় পুরকৌশল বিভাগ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে পুরকৌশল বিভাগের ছাত্র হাসিব হোসাইন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ করেন (২৪১ রান) এমআইই বিভাগের ছাত্র ইবনে জুবায়ের এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন (৭ উইকেট) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মেহেদী হাসান।





মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই