সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বাজার মনিটরিংয়ে তিন দোকানীকে জরিমানা
মিরসরাইয়ে বাজার মনিটরিংয়ে তিন দোকানীকে জরিমানা
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রমের মিরসরাইয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাজার মনিটরিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আজ রবিবার বিকেলে করেরহাট বাজারে বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে উপজেলার করেরহাট বাজারে মোবাইল কোর্টে তিনটি দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় শহিদ স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স ভাই ভাই বাণিজ্যালয়কে ২ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মুক্তার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ ও করেরহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা।
উল্লেখ্য, ১ মার্চ উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মোবাইল কোর্টে ৩ টি দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।





মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত