শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা
রাউজানে গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে গরু চুরি সন্দেহে এক যুবকে গণপিটুনী দিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার ২১ মার্চ সকালে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হোয়ারাপাড়া এলাকাল এই ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহত রুবেল (৩০) চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার মৃত নুরুল আলমের ছেলে বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় একটি খোলা জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার ভোরে পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়ার টিপু বড়ুয়ার গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নেয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে রুবেল নামের এক চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রাখে।
খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নানতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল বাতেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চোরাইকৃত একটি গরু উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত গরু চোর রুবেলের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্থ মামলাসহ ৪টি মামলার তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল বাতেন বলেন, চোরাইকৃত একটি গরু উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন