শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ইফতার মাহফিল
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ইফতার মাহফিল
শনিবার ● ২২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ইফতার মাহফিল

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে ১ম ইফতার আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে৷
শুক্রবার ২১ মার্চ ২০রমজান উপজেলার খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পাশ্ববর্তী বিভিন্ন এতিমখানার শতাধিক ছাত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবীদের পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্খী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ৭০০ মানুষের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
মূলত ৭ম পুনর্মিলনী আয়োজন করার পর গচ্ছিত অর্থ দিয়ে ইফতারের আয়োজন করা হয়।

ইফতার মাহফিল আয়োজনে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজিজ চৌধুরী, মাহমুদ এন্ড সবুজ সিএ ফার্মের পার্টনার কামরুল হাসান এফসিএ, মিরসরাই কলেজের এডহক কমিটির সভাপতি আতিকুল ইসলাম লতিফি, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, খৈয়াছড়া জামায়াতের আমির মাওলানা একরামুল হক৷

সংগঠন প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সোপান সংঘের সভাপতি মাসুদ রেজাউল করিম, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দীন মোহাম্মদ, যুব উন্নয়ন সংঘের সভাপতি আব্দুল মন্নান।

অনুষ্ঠানে ৭ম পুনর্মিলনী উদযাপন পরিষদের অর্থ সচিব অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রদান করেন।

উদযাপন পরিষদের সদস্য সচিব গোলাম মর্তুজা ৭ম পুনর্নিলনী উদযাপন পরিষদের বিলুপ্তি ঘোষণা করেন।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা হায়দার আলী।
স্বেচ্ছাসেবী এবং অতিথিদের বক্তব্যে মিরসরাইয়ের সমাজকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াসের প্রতি সাধুবাদ জানানো হয়। সেই সাথে এটি যেন নিয়মতান্ত্রিকভাবে সবার সম্মিলিত অংশগ্রহণে পরিচলিত হয় সে বিষয়ের উপর জোর দেয়া হয়।

উল্লেখ্য, মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সপ্তম পুনর্মিলনী গত ২৮ ফেব্রুয়ারি ডোমখালী সি বিচে প্রায় ১৬০০ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)