শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১৩ বছর পর জমি দখলে নেয় ভুক্তভোগী, ভিন্নখাতে নিতে অপ-প্রচার
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১৩ বছর পর জমি দখলে নেয় ভুক্তভোগী, ভিন্নখাতে নিতে অপ-প্রচার
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৩ বছর পর জমি দখলে নেয় ভুক্তভোগী, ভিন্নখাতে নিতে অপ-প্রচার

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী দোসর কর্তৃক দীর্ঘ ১৩ বছর যাবত বেদখলে রাখা সম্পত্তি দখল করেছে ভুক্তভোগী পরিবার। বিষয়টি নিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করছে একটি মহল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার করে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে বলে জানান ভুক্তভোগী পরিবার। কিন্তু বিএনপি করার অপরাধে প্রকৃত জমির মালিকের কাছ থেকে জোরপূর্বক দীর্ঘ ১৩ বছর আওয়ামী নেতাদের নিয়ে দখলে নেয় আওয়ামী লীগের দোসর ইমান আলী। তারপরও এমন অপ-প্রচার করার প্রতিবাদে মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫) রাতে সংবাদ সম্মেলন করেন জমির প্রকৃত মালিক উসমান গণি বকুল।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী উসমান গণি বকুল বলেন, উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর গ্রামে আমার ক্রয়কৃত ২০ শতক জমি ইমান আলী আওয়ামী দোসরদের সহযোগিতায় রাতের আঁধারে বিগত ২৭ ফেব্রুয়ারি ২০১২ সালে দখল করে নেয়। এনিয়ে মামলা করলে আদালত তিনবার আমার পক্ষে রায় দেন। কিন্তু আদালতের রায় অমান্য করে ইমান আলী আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে আমার জমি জোরপূর্বক ভাবে দখল করে নেয়। গত ৫ই আগষ্ট স্বৈরাচার পতনের পর কোন বাধা বিঘ্ন না থাকায় আমি আমার জমির দখল বুঝে নেই। আমার নিজ জমি দখলে নেওয়ার পর বিষয়টি নিয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নখাতে নিয়ে রাজনৈতিক সুবিধা নিতে অপপ্রচার চালাচ্ছে। অথচ এটি আমার পারিবারিক এবং ব্যক্তিগত বিষয় এ নিয়ে কোন রাজনীতি করার সুযোগ নেই। ইহা আমার ক্রয়কৃত বৈধ সম্পত্তি এবং আমার নামে নামজারি করা। আমি নিয়মিত খাজনা পরিষদ করে আসছি। তারপরও বিষয়টি নিয়ে রাজনৈতিক সুবিধা নিতে অপপ্রচার অব্যাহত থাকলে এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। এবং আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমার মানহানির বিরুদ্ধে জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শুনান ভুক্তভোগী পরিবারের পক্ষে উসমান গণি বকুল। এসময় উপস্থিত ছিলেন মগটুলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আকন্দ, সহ-সভাপতি শাহজাহান আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহসান হাবিব রিপন, মগটুলা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি বর্তমান উপজেলা বিএনপির সদস্য বিল্লাল হোসেনসহ প্রমুখ।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)