শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নারীর অসম্মান জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী : জুঁই চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নারীর অসম্মান জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী : জুঁই চাকমা
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারীর অসম্মান জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী : জুঁই চাকমা

--- আজ মঙ্গলবার ৬ মে-২০২৫ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বর্তমান পরিস্থিতিতে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে হেফাজত-জামাতসহ উগ্র ধর্মান্ধ মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর নারী বিদ্ধেষী উস্কানীমূলক বক্তব্য এবং সংস্কার কমিশনের সদস্যদের “বেশ্যা” ইত্যাদি অশ্লীল গালিগাজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য ১১টি কমিশন গঠন করেন। এর মধ্যে নারী সংস্কার কমিশন একটি। প্রতিটি কমিশন ফ্যাসিবাদ বিরোধী সকল দল এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশ চেয়েছেন। তার ভিত্তিতে কমিশন একটি সুপারিশ প্রণয়ন করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। নারী সংস্কার কমিশনও তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর থেকে হেফাজত- স্বাধীনতা বিরোধী জামাতসহ দেশের বিভিন্ন উগ্র ধর্মান্ধ মৌলবাদী দল ও গোষ্ঠী নারী বিদ্বেষী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট মনোভাবেরই প্রকাশ। ধর্মান্ধ গোষ্ঠীর এধরনের বক্তব্য নারীর প্রতি চরম অবমাননাকর ও গণতান্ত্রিক মূল্যবোধ, ’৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাংখা বিরোধী।

তিনি আরো বলেন,গত পরশু হেফাজতে ইসলামের মহাসমাবেশে বিভিন্ন বক্তা নারী প্রশ্নে যেসব অশ্লীল বক্তব্য দিয়েছেন তা শুধু অগ্রহণযোগ্য নয়, বরং অন্ধকার যুগে ফিরে যাওয়ার সামিল। দেশের জনগোষ্ঠীর ৫০% নারীর গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকারকে অস্বীকার করে বৈষম্যহীন সমাজ দূরে থাক, একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র -সমাজ বিনির্মাণ কোনভাবেই সম্ভব নয়।
তিনি তাঁর বিবৃতিতে জানান, নারী কমিশনের প্রস্তাব কোন চূড়ান্ত সিদ্ধান্ত নয়, এই প্রতিবেদনের কোন কোন সুপারিশের ব্যাপারে কেউ একমত, কেউ দ্বিমত বা ভিন্নমত পোষণ করতেই পারে। শুধু নারী কমিশন নয় সবকটি কমিশনের রিপোর্ট নিয়েই প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। ইতিমধ্যে ঐকমত্য কমিশন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কমিশনসমূহের রিপোর্ট নিয়ে আলোচনা চলছে সেখানেই সবাই তাদের নিজস্ব মতামত জানাতে পারে।
নারীর সমানাধিকারকে অস্বীকার করা ’১৯৫২, ’১৯৬২, ’১৯৭১,এবং ’২০২৪ এর গণঅভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণকেই অস্বীকার করা। তারা নারীকে ঘরে বন্দী করে রেখে ভোগ্যপণ্য হিসেবে ব্যাবহার করার মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গিতেই নারীকে দেখে।
আমাদের দেশে নারীরা পরিবারে, সমাজে ও রাষ্ট্রীয় ক্ষেত্রে এখনো অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার। তাই, ২০২৪ এর গণআকাঙ্খাকে বাস্তবায়ন এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় হেফাজতে ইসলামি-জামাতসহ উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর এই নারী বিদ্ধেষী অপতৎপরতা বন্ধে অন্তর্বর্তী সরকারকে দায়িত্বশীল ভুমিকা পালন করার আহ্বান জানান তিনি।
জুঁই চাকমা আরো বলেন, মৌলবাদীরা গত পরশু রাজু ভাস্কর্যের সামনে নারী প্রতিকৃতিতে জুতা মেরে বস্ত্র হরণ করে সমগ্র নারী সমাজকে অসম্মান করেছে। এটা চরম অসভ্যতা ও বর্বরতা-যা সভ্য দেশে গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষের কাছে কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কমরেড জুঁই চাকমা নারী অবমাননা, নারী বিদ্বেষ ছড়ানোর জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান।

এছাড়া বান্দরবানের থানচিতে এক খেয়াং নারীকে (২৯) সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ধর্ষকদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জুঁই চাকমা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন

আর্কাইভ