শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » দাঁড়িয়ে থাকা স্কুলবাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বাস খাদে
প্রথম পাতা » চট্টগ্রাম » দাঁড়িয়ে থাকা স্কুলবাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বাস খাদে
বুধবার ● ২৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাঁড়িয়ে থাকা স্কুলবাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বাস খাদে

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে স্কুলবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়৷ বুধবার (২৮ মে) সকালে উপজেলার হাদিফকির হাট দক্ষিণ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শিক্ষার্থীসহ পথচারীরা অল্পের জন্য রক্ষা পেয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবহনকারী একটি স্কুলবাস হাদিফকিরহাট এলাকার মহাসড়কের পাশে চট্টগ্রাম মুখী লেনে দাঁড়িয়ে শিক্ষার্থী তুলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে সজোরে ধাক্কা দেয়। তবে বাসে শিক্ষার্থী থাকলেও ভাগ্যক্রমে কেউ আক্রান্ত হয় নি। বাস চালক ও শিক্ষার্থীরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। বাসের সামনের অংশ ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়৷

মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, প্রতিদিনের মতো বুধবারও স্কুলের দূরবর্তী শিক্ষার্থীদের বহন করতে গেলে স্কুলবাস দুর্ঘটনার কবলে পড়ে৷ তবে আমাদের সকল শিক্ষার্থী ও বাস চালকরা অক্ষত রয়েছে৷ কেউ আহত হয়নি৷ তবে বড় বিপদ হতে পারতো, আল্লাহ রক্ষা করেছেন৷
কুমিরা হাইওয়ে থানার এএসআই শামসুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে দুটি গাড়ি থানায় নিয়ে আসে৷ এ ঘটনায় কোনো হতাহতের কোন ঘটনা ঘটেনি৷





আর্কাইভ