শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে পশু জবাই ও মাংস কাটা সরঞ্জাম কেনার হিড়িক
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে পশু জবাই ও মাংস কাটা সরঞ্জাম কেনার হিড়িক
বৃহস্পতিবার ● ৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে পশু জবাই ও মাংস কাটা সরঞ্জাম কেনার হিড়িক

--- মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়িতে ধুম পড়েছে পশু জবাই ও মাংস কাটার সরাঞ্জম ক্রয়ে। কোরবানি পশু ক্রয় শেষে এসব জিনিস পত্র ক্রয়ে ছুটছেন কোরবানি দাতারা।
পবিত্র ঈদ-উল আযহা কোরবানিকে সামনে রেখে যারা কোরবানি দেবেন তাদের অধিকাংশই ইতোমধ্যে মধ্যে পশু কিনে ফেলেছেন। আর যারা এখনও কেনেননি তারাও আজ কাল পশু কিনে নিবেন।
কোরবানির পশু কেনার পাশাপাশি আনুষাঙ্গিক প্রয়োজনীয় বিভিন্ন সরাঞ্জম ক্রয় করছেন কোরাবানি দাতারা।
উপজেলার নাজিরহাট,বিবিরহাট,নানুপুর,আজাদীবাজার,কাজিরহাটসহ বিভিন্নস্থানে গিয়ে দেখা যায়,দা, ছুরি, চাপাতি, বটি,চাটাই,মাদুর,টুকরি,কাঠের গুঁড়ি,বালতিসহ কোরবানি পশু জবাই ও মাংস কাটা সংক্রান্ত ইত্যাদি সরঞ্জাম কেনার হিড়িক পড়েছে। ফলে শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে পশু জবাইয়ের সরঞ্জাম বিক্রি।
কোরবানির পশু জবাই থেকে শুরু করে চামড়া ছাড়ানো এবং মাংস কাটার কাজে ব্যবহৃত এসব সরঞ্জাম কেনার জন্য ক্রেতারা ছুটছেন কামারশালা থেকে শুরু করে বিভিন্ন স্থায়ী ও মৌসুমি ব্যবসায়ীদের দোকানে। কামার দোকান ছাড়াও অস্থায়ী দোকানগুলোতে দা, বটি,বিভিন্ন সাইজের চাকু, চাপাতিসহ পশু জবাইয়ের বিভিন্ন উপকরণ শোভা পাচ্ছে।
চাকু কিনতে আসা মাসুদ বলেন,কোরবানি পশুর চামড়া ছাড়াতে ভাল চাকু না হলে হয়না,তাই স্টিলের তৈরি চাকু নিতে আসলাম। কামার দোকানে আসা খোরশেদ বলেন,দা,ছুরি,বটি শান দেওয়ার জন্য দিয়ে গেছি কয়েকদিন হচ্ছে আজ নিতে আসলাম।
বিভিন্ন ফার্নিচার দোকান,কাঠের দোকান ছাড়াও মৌসুমি ব্যবসায়ীরা বিক্রি করছেন কাঠের গুঁড়ি,এক একটি কাঠের গুঁড়ি ১৫০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাঠের গুঁড়ি নিতে আসা মোহাম্মদ ইউনুচ বলেন,তেতুল গাছের একটি গুঁড়ি নিলাম ৪৫০ টাকা দিয়ে।
বিক্রেতা বিজল বলেন,পশু কোরাবানি দিয়ে মাংস কাটার জন্য কাঠের গুঁড়ি প্রয়োজন হয়। তাই প্রতিবছর এ সময় কাঠের গুঁড়ি বিক্রি করি। ভালই বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
এদিকে মাদুর,চাটাই,টুকরি,বালতি,চালের রুটি বানানোর সরাঞ্জমও বিক্রি হচ্ছে জমজমাট ভাবে। চাটাই ও টুকরি কিনতে আসা এমরান বলেন,মাংস কাটার জন্য চাটাইতে রাখতে হয় এবং মাংস কেটে টুকরিতে নিতে হয়।
বিক্রেতা আব্দুল মাবুদ বলেন কোরবানি উপলক্ষ্যে ভালি বিক্রি হচ্ছে চাটাই,টুকরিসহ বিভিন্ন সরাঞ্জামাদি।





আর্কাইভ