শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » আজ নিতেই হবে এমন প্রতিজ্ঞা বলে পশু ক্রয়ে ছুটছেন ক্রেতারা
প্রথম পাতা » চট্টগ্রাম » আজ নিতেই হবে এমন প্রতিজ্ঞা বলে পশু ক্রয়ে ছুটছেন ক্রেতারা
শুক্রবার ● ৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ নিতেই হবে এমন প্রতিজ্ঞা বলে পশু ক্রয়ে ছুটছেন ক্রেতারা

--- মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি :: আগামীকাল পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহতালার সন্তুষ্টির আশায় পশু কোরবানিরর দিন। তাই এখনো যারা কোরবানি পশু নেননি তারা ছুটছেন পশু ক্রয়ে। আজ নিতেই হবে এমন প্রতিজ্ঞা বলে। ফলে ফটিকছড়িতে শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট।

উপজেলার আজকের নির্ধারিত হাট বাজার ছড়াও মৌসুমি বেপারিদের কাছেও ছুটছেন ক্রেতারা।গরুর শোরুম খ্যাত খামারে । এসব শোরুমে ভাল বিক্রি হচ্ছে বলেও জানা গেছে। কারন হিসেবে জানা যায়,বাজার ছাড়া এসব স্থান থেকে পশু নিলে হাছিল দিতে হয়না।এবং বেপারিরাও অল্প লাভ হলে পশু ছেড়ে দেয়। তাছাড়া অনেকে বাজারে ঘোরাঘুরি করে পশু ক্রয়ে আগ্রহি নয়। আবার অনেকে সময়ের কথা বিবেচনা করে এসব গরুর শোরুম থেকে ক্রয় করাটা ভাল মনে করে। একাধিক গরুর শোরুম ঘুরে দেখা যায় ক্রেতাদের প্রচন্ড ভীড়। তুলানামূলক ভাল বিক্রিও হচ্ছে। উপজেলার বিভিন্নস্থানে এভাবে গরু মহিষ বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
এদিকে আজ কোরাবানি পশুর শেষ হাট নাজিরহাট বাজারে গিয়ে দেখা যায়,যথেষ্ট পরিমাণ গরু বাজারে আসছে। ক্রেতা বিক্রেতা উভয়ের মনে শংকা কাজ করছে। বিক্রেতারা ভাবছের দাম কমে যাচ্ছে কিনা,আরা ক্রেতারা ভাবছেন দাম বেড়ে যাচ্ছে কিনা। এমন চিন্তা ভাবনায় গরু কিনে কেউ জিতছেন কেউ ঠকছেন এমন মন্তব্য করতে দেখা যাচ্ছে।
গরু ক্রয় করতে আসা মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন,আজতো গরু নিতেই হবে। সময়তো আর নেই।
গরু বেপারি মোহাম্মদ কামাল বলেন,অনেক গরু এনেছি।ভাল বিক্রি হচ্ছে। অল্প লাভ হলেই ছেড়ে দিচ্ছি।
এবছর গরুর দাম একটু বেশি হলেও মানুষ সেই দিকে লক্ষ্য না করে যার যার পছন্দের কোরবানির পশু ক্রয় করতে ব্যস্ত সময় পার করছেন আজ।
এদিকে কোরবানি পশুর রাখা ও পালন করার ঝামেলা এড়াতে অনেকেই কোরবানি পশু ক্রয় করেন শেষ সময়ে। আর এ সময়ে পশু ক্রয়ে কেউ কেউ লাভবান হয় আর কেউ ঠকেন। মানুষের মুখে মুখে শুনা যায়, অমুকের পশুটা ভাল হয়েছে সে জিতেছে আর অমুকের গরুটা মূল্য বেশি হয়েছে সে ঠকেছে।কেউ কেউ এরকমও বলতে শোনা যাচ্ছেযে কেউ কিনছে গরু আর কেউ কিনছে দড়ি।
কোরবানি পশু ক্রয় বিক্রয়ের এ শেষ সময়ে উপজেলার সর্বত্রই এমন দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। চলছে কোরবানি পশু নিয়ে আলোচনা ও মূল্য নিয়ে হিসাব নিকাষ। ক্রয় করে কোরবানি পশু নিতে দেখলেই জিজ্ঞেস করছে দাম কত হয়েছ? উত্তর দিতে দিতে রীতিমত অনেকে হাঁপিয়ে উঠছে।
গরু ক্রয় করে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আরমান বলেন,দাম কত হয়েছে উত্তর দিতে দিতে হাঁপিয়ে উঠেছি, আর পারছিনা।
বৃষ্টি বাদলে গরু রাখার ঝামেলায় এত আগে গরু নেননি বলেন মোহাম্মদ বাদল ।
এ পসঙ্গে মোহাম্মদ আবুল হাসেম বলেন,আসলে এটাই হচ্ছে একটা আনন্দ।কোন গরু কত হয়েছে তা জানা।
এদিকে উপজেলার পাড়া মহল্লায় সর্বত্রই ক্রয়কৃত কোরবানি পশু দেখা যাচ্ছে। বাড়ির উঠানে,দোকানের সামনে। কেউ কেউ দুর্চিন্তায় পড়েছেন বৃষ্টি আসলে গরু কোথায় রাখবে। অনেকেই আবার খড় খুঁজছেন গরুর জন্য। এক কথায় উপজেলা জুড়ে বইছে পবিত্র ঈদুল আযাহার আনন্দ।
পাশাপাশি ফটিকছড়ি উপজেলা চায়ের দোকানগুলোতে মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। দোকানিরা জানাই কোরবান কে সামনে রেখে রুটি-পরটা বাখরখানী অর্ডার দিচ্ছেন এবং নিচ্ছেন।
সিজল নাজিরহাট শাখার পরিচালক আলী নেওয়াজ বলেন বাখরখানীর যথেষ্ট অর্ডার পাচ্ছি।
এছাড়া কোরবানির শেষ প্রস্তুতি হিসেবে অনেকে ছুটছেন মাংস কাটার বিভিন্ন সরাঞ্জম ক্রয়ে।





চট্টগ্রাম এর আরও খবর

বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা

আর্কাইভ