শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শুরু হয়েছে জাতীয় ফল মেলা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শুরু হয়েছে জাতীয় ফল মেলা
বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে শুরু হয়েছে জাতীয় ফল মেলা

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাইথ প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা।
আজ বৃহস্পতিবার ১৯ জুন বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন- দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে এ মেলার। প্রায় শতাধিক বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশী ফল দিয়ে মেলায় ৭টি স্টল সাজানো হয়েছে। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপসহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানি, শাপলা আক্তার,, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাদ রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তৈহিদুল ইসলামসহ সকল উপসহকারি কৃষি কর্মকর্তা ও কর্মচারি বৃন্দসহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান- এ মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। প্রতিদিন একজন পুর্নবয়স্ক মানুষের ১২৫ গ্রাম ফল গ্রহনের নিয়ম। কিন্তু সেখানে ৩০ থেকে ৩৫ গ্রাম গ্রহণ করছে।
তাই পুষ্টির চাহিদা পুরণে দেশিয় ফলের গাছ রোপনের পাশাপাশি ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে- এ বছর জেলায় আম বাগানের পরিমাণ ৩০ হাজার ৩০০ হেক্টর। যা থেকে প্রায় ৪ লাখ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় ৩ হাজার কোটি টাকার অধিক বার্ণিজ্যের আশা।

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি (তদন্ত) মোঃ কওছার আলম,

উপজেলা বিএনপিথর সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, নাজিমুদ্দিন, আফজাল হোসেন, মোঃ তোফাজ্জল হোসেন খাতোফা,

মঞ্জরুল ইসলাম, মামনুর রশিদ ও সম্রাট হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, মো. যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম।

এছাড়াও আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন টগর প্রমুখ।

আত্রাইয়ে নবাগত ওসি আব্দুলর যোগদান
আত্রাই:: নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল মান্নান। গতকাল বুধবার (১৮ জুন) রাত ১১টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন।

পূর্ববর্তী ওসি শাহাবুদ্দিনের বদলিজনিত কারণে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নবাগত ওসি মো. আব্দুল মান্নান তার দায়িত্ব গ্রহণের পর বলেন, ‘আত্রাই থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। এলাকাবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও যোগ করে বলেন, ‘আত্রাইয়ের জনগণের সঙ্গে সমন্বয় করে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাব। পুলিশ-জনতা সম্পর্ক আরও জোরদার করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি তার দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বলেন, অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর সমর্থন পেলে আত্রাইকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ করতে কাজ করে যাবেন।

নতুন ওসির যোগদানে আত্রাই থানার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে স্বাগত জানিয়েছেন। এলাকাবাসীও তার সফলতা কামনা করেছেন।





নওগাঁ এর আরও খবর

দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)