শুক্রবার ● ২০ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রেললাইনে বসে ফ্রী ফায়ার খেলার সময় ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু নিহত
রেললাইনে বসে ফ্রী ফায়ার খেলার সময় ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু নিহত
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। এরা মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের ওপর বসে ফ্রী ফায়ার খেলছিলো ৪ বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে ১ জন লাফ দিয়ে বাঁচতে পারলেও ৩ বন্ধু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাশুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
যোগাযোগ করা হলে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের দেয়া তথ্য গুলো সংগ্রহ করতেছি এবং নিহতের পরিবারের সাথে যোগাযোগ চলছে। বিস্তারিত পরে জানাবো।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা তিনজন নিহতের খবর শুনেছি। আমাদের টিম বিষয়টি নিয়ে কাজ করতেছে, এর বাইরে কিছুই বলা যাবে না।





মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন