শনিবার ● ২১ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক নিহত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক নিহত
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোহাম্মদ জুনায়েদ হোসেন (১৭) নামের ফটিকছড়ির এক যুবক।এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন।
২০ জুন সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রফিক সওদাগর বাড়ির জাফর হোসেনের পুত্র।
নিহত যুবক পেশায় টাইলস মিস্ত্রি হেলপার বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী জুনায়েদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাবেক স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ এয়াকুব বলেন,তাদের কারো নিজস্ব মোটর বাইক নাই। ধারনা করা হচ্ছে ভাড়ায় চালিত ৩টি বাইক নিয়ে তারা ৬/৭ জন আজ দুপুরের দিকে ঘুরতে যায়। তৎমধ্যে একটি বাইক বায়েজিদ লিংক রোডে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় জুনায়েদ ঘটনাস্থলে মৃত্যু বরণ করে।





বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা