শিরোনাম:
●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পানিতে ডুবে ৮ বছর বয়সী মো. মোস্তাকিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার ২৩ জুন দুপুরে উপজেলার ডাবুয়া ইউনিয়নে ৪ নম্বর ওর্যাডে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম খোশাল তালুকদার বাড়ী মো. মুবিনের ছেলে। স্থানীয়রা জানান, হাত জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরতে ব্যস্ত থাকেন পরিবারের লোকজন। মাছ ধরা শেষ হলে সবাই বাড়ি ফিরে গেলেও, এসময় মোস্তাকিম নিখোঁজ হয়ে পড়েন। দীর্ঘ সময় তাকে খোঁজাখঁজি শুরু করেন স্বজনরা।
পরে অযান দিলে পুকুর থেকে ভেসে ওঠে তার নিথর দেহ। উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শাহরাজ হোসেন মনির জানান, পুকুরে সবাই মাছ ধরতে ব্যস্ত ছিলেন। মাছ ধরা শেষে সবাই বাড়ি চলে গেলেও, মোস্তাকিম কোন এক সময় পুকুরে ডুবে যায়। উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সেই শামসুল আলম দারুল আরকাম মাদরাসার ২য় শ্রেনীর একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রাউজানে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাউজান :: রাউজানের কদলপুরে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার ২৩ জুন বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে সোমবাইজ্জাহাটে এসে শেষ হয়। কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জানে আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিমের সঞ্চালনায় এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন যুবদলের সিনিয়ার যুগ্ন আব্বায়ক মামুন, যুগ্ন আহবায়ক আলমগীর, যুগ্ন আহবায়ক মিল্টন বড়ুয়া, সদস্য নুর আলম, বাচা, আফসার, আইয়ুব, সালাউদ্দিন, মাহিন, তালেব, রুবেলসহ আরও অনেক। এসময়
কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো.জানে আলম তার বক্তব্যে বলেন, কদলপুর ইউনিয়নকে সন্ত্রাসী, চাঁদাবাজী ও মাদক মুক্ত করতে আমরা যুবদলের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছি। এছাড়াও আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি জোরদাবি জানান।





আর্কাইভ