মঙ্গলবার ● ৩ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে খাদিজা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
বিশ্বনাথে খাদিজা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি::(২০বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৩মিঃ) বিশ্বনাথে উপজেলার ছত্রিশ গ্রামে সৌদি আরব প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম সুজিনা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্ঠানত্মমূলক শাসত্মির দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে৷ ৩রা মে মঙ্গলবার সকালে উপজেলা সদরের বাসিয়া ব্রীজের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
নিহতের পিতা সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহতের চাচা হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টি নেতা আলা উদ্দিন, এলাকাবাসী লিয়াকত আলী প্রমুখ৷
বক্তারা বলেন, অবিলম্বে বিশ্বনাথ থানায় খাদিজা বেগম সুজিনা হত্যার ঘটনায় দায়ের করা অভিযোগপত্রটি মামলা হিসেবে রেকর্ড করে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে দৃষ্ঠানত্মমূলক শাসত্মি প্রদান করতে হবে৷ গত বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগপত্রটি দায়ের করা হলেও এখন পর্যনত্ম পুলিশ আসামীদের গ্রেফতারের কোন প্রদক্ষেপ গ্রহন করেনি৷
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল উপজেলার ছত্রিশ গ্রামের সৌদি আরব প্রবাসী করম আলীর স্ত্রী খাদিজা বেগম সুজিনা (১৯)’কে শ্বশুড় বাড়ির লোকজন জোরপূর্বক বিষপান করিয়ে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের৷ হাসপাতালে নেওয়ার পর খাদিজার মৃত্যুর সত্যতা নিশ্চিত হয়ে হাসপাতাল থেকেই পালিয়ে যান শ্বশুড় বাড়ির লোকজন৷ ২৭ এপ্রিল পোস্ট মর্টেম শেষে নিহতের লাশ দাফন করা হয়৷ ২৮ এপ্রিল খাদিজা বেগম সুজিনার পিতা সাইদুর রহমান বাদী হয়ে নিহতের দেবর মফিজ আলী (২২), আফিজ আলী (২৫), ননদ জ্যোত্ন্সা বেগম (৩০) ও শাশুড়ী আমিনা বেগম (৫০)’কে অভিযুক্ত করে থানায় অভিযোগপত্র দায়ের করেন৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা