শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে জুলাই শহীদ দিবস-২০২৫ উদযাপিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে জুলাই শহীদ দিবস-২০২৫ উদযাপিত
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে জুলাই শহীদ দিবস-২০২৫ উদযাপিত

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, তরুণরা চাইলে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে সেই পরিবর্তন শুধু তখনই সম্ভব যখন তারা নৈতিকতা, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাধিকার দেবে। তরুণদের জন্য দরকার একটি পরিচ্ছন্ন পরিবেশ যেখানে তারা কোন স্বার্থের শিকার হবে না বরং জনগণের প্রকৃত প্রতিনিধি হয়ে উঠবে। আমাদের প্রত্যাশা বাংলাদেশের তরুণদের স্বপ্ন, চিন্তা, কল্পনা এবং কাজকর্মের কেন্দ্রবিন্দুতে থাকবে দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। জাতিকে তরুণরা উপহার দেবে একটি শান্তি ও সৌহার্দপূর্ণ সুন্দর বাংলাদেশ।

তিনি জুলাই আন্দোলনে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার। আমরা যেন জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যেতে পারি, সে লক্ষে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আজ ১৬ জুলাই বুধবার ২০২৫ বেলা ১২ টায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। এতে আরও বক্তব্য রাখেন ডিনবৃন্দদের পক্ষে মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, প্রভোস্টগণের পক্ষে শহীদ আবু সাঈদ হল এর প্রভোস্ট অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, শিক্ষক সমিতি এর সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, কর্মকর্তা সমিতি এর সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ ইকরাম, স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব জনাব প্রিয়তোষ চক্রবর্তী, শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ১৯ ব্যাচের ছাত্র তাশাক আল আবিদ, যন্ত্রকৌশল বিভাগের ১৯ ব্যাচের ছাত্র তানভীর আহমেদ চৌধুরী, পুরকৌশল বিভাগের ১৯ ব্যাচের ছাত্র মাহফুজার রহমান মোহাব্বত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর ২০ ব্যাচের ছাত্র আদিল রায়হান ও পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের ছাত্র ইফতেখার মাহমুদ তন্ময়। এতে সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত, বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।

চুয়েটে চালু হলো অনলাইন গ্রেডশীট সেবা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আজ থেকে চালু হয়েছে অনলাইন গ্রেডশীট সেবা।
আজ ১৬ জুলাই বুধবার ২০২৫ সকালে এই সিস্টেমের উদ্বোধন করেন চুয়েট এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। তিনি এই সিস্টেম সুন্দরভাবে চালু রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি এই সিস্টেম তৈরি ও চালুতে সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।

প্রসঙ্গত: এর আগে স্নাতক পর্যায়ে বিভিন্ন লেভেল-এ অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে টার্ম ফাইনাল পরীক্ষা শেষে পরীক্ষা শাখা হতে গ্রেডশীট এর হার্ড-কপি প্রস্তুত করে প্রদান করা হতো। শিক্ষার্থীদের মাঝে এই গ্রেডশীট উত্তোলনের ক্ষেত্রে অনীহা পরিলক্ষিত হয়। গ্রেডশিট হারিয়ে ফেলার ভয়ে শিক্ষার্থীরা সাধারনত গ্রাজুয়েশন শেষ করে সবগুলি গ্রেডশীট একসাথে সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে শিক্ষার্থীগণ তাদের একাডেমিক প্রোগ্রাম সংক্রান্ত বিষয়ে অনেক সময় অবহিত হতে পারে না। এ সকল সমস্যা দূরীকরনের লক্ষে আইআইসিটি, চুয়েট এর কারিগরী সহায়তায় এবং পরীক্ষা শাখার সার্বিক তত্বাবধানে “শিক্ষার্থীদের অনলাইন গ্রেডশীট” প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীগণ তাদের নিজস্ব পোর্টাল-এ প্রবেশ করে গ্রেডশীট ট্যাব ব্যবহার করে নির্দিষ্ট লেভেল ও টার্ম এর গ্রেডশীট দেখতে বা ডাউনলোড করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীদের এডভাইজারগণ তাদের নিজস্ব পোর্টাল থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীর গ্রেডশীট দেখতে বা ডাউনলোড করতে পারবেন। এতে করে শিক্ষার্থীদের একাডেমিক প্রোগ্রেস এর বিষয়টি পর্যবেক্ষণ করা সহজতর হবে। এর পাশাপাশি যদি কোন শিক্ষার্থীর যেকোন গ্রেডশিট এর অরজিনাল হার্ড কপি এর প্রয়োজন হয়, তাহলে পরীক্ষা শাখার নির্ধারিত ফরম এর মাধ্যমে আবেদন প্রদান করে সংগ্রহ করতে পারবে।

চুয়েটের এমএমই বিভাগের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “এমএমই-১৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান” সম্পন্ন হয়েছে। গত ১৫ জুলাই মঙ্গলবার ২০২৫ বিকালে একাডেমিক ভবন-৫ প্রাঙ্গনে আয়োজিত “এমএমই-১৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান”-এ প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। এমএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আরাফাত রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমএমই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জদ আহমেদ। এতে সঞ্চালনা করেন এমএমই ২১ ব্যাচের শিক্ষার্থী মাহির ওয়াসিফ ও আফরোজা বিনতে সারোওয়ার।





চট্টগ্রাম এর আরও খবর

রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি

আর্কাইভ