শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
রাঙামাটি, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ মে ২০১৬
প্রথম পাতা » কক্সবাজার » চকরিয়ায় গাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ আহত ১৫
প্রথম পাতা » কক্সবাজার » চকরিয়ায় গাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ আহত ১৫
মঙ্গলবার ● ৩ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চকরিয়ায় গাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ আহত ১৫

 ---

চকরিয়া প্রতিনিধি :: (২০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১৫মিঃ) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার হাঁসেরদিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে মইঘ্যারমারচড়া নামক এলাকায় ইউনিক পরিবহণ যাত্রীবাহী বাস ও টাটা ম্যাজিক গাড়ীর মুখোমুখী সংর্ঘষে ৫জন ও অন্তত ১৫জন আহত হয়েছে। ৩রা মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটেছে এ দূর্ঘটনাটি। ঘটনাস্থলে টাটা ম্যাজিক গাড়ীটি চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস (নং ঢাকা মেট্টো-ব ১৪- ৮৮৭০) চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে হাঁসেরদিঘির আর্মি ক্যাম্পের দক্ষিণে মইঘ্যারমারচড়া নামক এলাকায় পৌছলে ডুলাহাজারা থেকে চকরিয়াগামী যাত্রীবাহি টাটা ম্যাজিক গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টাটা ম্যাজিক গাড়ীর ৪জন যাত্রী নিহত হয় এবং ১৫জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসার আরো ১জন যাত্রীর মৃত্যু হয়। নিহতরা হলেন; চকরিয়া উপজেলার ডুলাহাজারা রংমহল এলাকার আহমদ হোসেনের পুত্র মো: তারেক (২৫), ডুলাহজারা রিংভং ছগিরশাহকাটা এলাকার বাহাদুরের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৫), বাহাদুরের মেয়ে আয়েশা বেগম (১৫), ম্যাজিক গাড়ীর মালিক ও চালক সাহারবিল মাইজঘোনা গ্রামের আহমদ কবির (৬৫), নিহত আরেকজনের পরিচয় মেলেনি। দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে উপজেলার ডুলাহাজারা ডুমখালী এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৩৩), তার ছেলে জন্নাতুল মরিয়ম (২বছর), কাকারা মিনিবাজার এলাকার মো: মারুফের স্ত্রী সানজিদা বেগম (৩৫), তার শিশু পুত্র মো: আবদুল্লাহ (৬মাস), লামা ফাসিয়াখালী হায়দারনাসি এলাকার মৌলভী মোহাম্মদ জকরিয়া মেয়ে তাসকিনা জন্নাত (১৮), মহেশখালী কালারমারছড়া আবু ছিদ্দিকের স্ত্রী মুর্শিদা বেগম (৩৫) সহ অন্তত ১৫জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে ৪জনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চকরিয়া থানা ও মালুমঘাট হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি মালুমঘাট হাইওয়ে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ইনচার্জ (এসআই) আনোয়ার হোসেন বলেন, ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লোকাল যাত্রীবাহী টাটা ম্যাজিক গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫জনের প্রাণহানী ঘটে ও আহত হয়েছে আরো ১২জন যাত্রী। নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনায় পতিত গাড়ী দুটি উদ্ধার করে পুলিশ ফাড়িতে নিয়ে আসা হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামরুল আজম বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার উদ্ধার তৎপরতা চালিয়েছে। ঘটনাস্থলে নিহত ও আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সড়কে গাড়ী ওভারটেকিং করতে গিয়ে দূর্ঘটনাটি হয়েছে বলে জানান।





কক্সবাজার এর আরও খবর

ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)