শিরোনাম:
●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
প্রথম পাতা » ঢাকা » দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন

--- আজ ৩০ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার সময় মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জননেতা সাইফুল হক এর ঢাকা -৮ আসনে নির্বাচনী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। গণসংযোগের শুরুতে ঢাকা মহানগরের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়। এই পথ সভায় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ভোটের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান জানান।
ঢাকা-৮ আসনের সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট আপনার পবিত্র আমানত, নাগরিক অধিকার এবং মর্যাদার প্রতীক। তাই সচেতনভাবে এই অধিকার প্রয়োগ করতে হবে।
তিনি বলেন, ঢাকা-৮ আসনে বসবাসকারী সম্মানিত নাগরিকগণ বিগত ১৪,১৮ এবং ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। যে তরুন, যুবকের বয়স এখন ২৫/২৬ বছর, ভোট কি জিনিস তা এই তরুন - যুবক প্রজন্ম জানেই না। গত ১৬-১৭ বছর ধরে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমাদের নেতা জননেতা সাইফুল হক টেলিভিশনে ,সংবাদ মাধ্যমসহ নানা সভা- সমাবেশে শত শত বক্তব্য দিয়েছেন নাগরিকদের এই ভোটাধিকারের জন্য। ভোটাধিকার সহ গণমানুষের বিভিন্ন গণতান্ত্রিক অধিকারের জন্য রাজপথে লড়াই সংগ্রাম করতে যেয়ে অনেক জেল - জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন। তারপরও জননেতা সাইফুল হক থেমে থাকেননি। অনেক লড়াই সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভোটাধিকার। তাই কোন অবস্থাতেই এই অধিকার ভুল মানুষকে নির্বাচিত করার হাতিয়ার হিসাবে ব্যবহার করা যাবে না।
তিনি আরো বলেন, জননেতা সাইফুল হক গণমানুষের পরীক্ষিত নেতা। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জননেতা সাইফুল হক কে ভোট দিয়ে আপনাদের সুখ, দুঃখের কথা, চাওয়া- পাওয়ার কথা, গত ১৬ বছরের বঞ্চিত অধিকারের কথা জাতীয় সংসদে তুলে ধরার সুযোগ করে দিন।
এ সময়ে শতাধিক নেতাকর্মী প্রচারপত্র বিতরণ করতে করতে মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, কালভার্ট রোড হয়ে বিজয়নগরে কর্মসূচী সমাপ্ত করে।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, পার্টির কেন্দ্রীয় নেতা সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, কবি জামাল সিকদার, ফাইজুর রহমান মুনির, বাবর চৌধু্রী, মহানগর নেতা যুবরান আলী জুয়েল, সালাউদ্দিন, রিয়েল মাতবর, আরিফুল ইসলাম, মুজিবুল হক চুন্নু। গোলাম রাজিব, মাহমুদুল হাসান খান, ফয়েজ ইবনে জাফর, নান্টু দাস, শিবু মহন্ত, হুমায়ুন কবির প্রমুখ।





ঢাকা এর আরও খবর

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ