শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর থেকে নীলফামারী জেলার সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজের গ্রিডের সঞ্চালন সরকারি অ্যালুমিনিয়াম মার্টিন লাইনের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে।

সৈয়দপুরের শেষ সীমানা থেকে পার্বতীপুর নেসকো কার্যালয় সুন্দরীপাড়া রেলগেট সামনের খুঁটির ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের খুঁটি থেকে তার কেটে নিয়ে যায় চোরের দল। প্রতিটির দৈর্ঘ্য আনুমানিক ১৭ কিলোমিটার মিলে ৩টি তারের দৈর্ঘ্য ৫১ কিলোমিটার। স্থানীয় বিদ্যুৎ বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। চুরি দৃশ্যমান হলেও সংশ্লিষ্ট নীরব। কর্তৃপক্ষের গাফিলতি আর অসাধু কর্মকর্তার মদতে পরিকল্পিতভাবে তারগুলো চুরি হয়েছে সচেতন মহলের দাবি।

সৈয়দপুর পাওয়ার গ্রিড থেকে ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের মাধ্যমে পার্বতীপুর বিদ্যুৎ বিতরণ কার্যালয়ে (নেসকো) সঞ্চালন লাইন দেয়া হয়। ২০২০ সালে কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র থেকে ১৫ কিলোমিটার ৩৩ হাজার ভোল্টেজ গ্রিডের লাইন সংযোগ নেয় পার্বতীপুর নেসকো অফিস। বন্ধ হয়ে যায় সৈয়দপুর পাওয়ার গ্রিডের ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইন। অকার্যকর ও অরক্ষিত অবস্থায় পড়ে থাকে সৈয়দপুর থেকে পার্বতীপুর নেসকো কার্যালয় পর্যন্ত ১৭ কিলোমিটার বন্ধ সঞ্চালন লাইন। চোরের দল রাতে পার্বতীপুর নেসকো কার্যালয়ের সামনে থেকে ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইন তার কেটে নিয়ে যায়।

সরজমিনে, সৈয়দপুর গ্রিড থেকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী বাজার থেকে পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়নের মুন্সিপাড়া, বেলাইচন্ডি বাজার, জাকেরগঞ্জ, বান্নিনরঘাট গ্রামের পেছনে ধান খেত হয়ে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ধার দিয়ে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা হয়ে শহরে প্রবেশ করে ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইন। তারপর পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল পূর্বদিক হয়ে সুন্দরীপাড়া রেলগেট হয়ে ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের খুঁটি নেয়া হয় পার্বতীপুর বিদ্যুৎ অফিসে। বর্তমানে খুঁটিগুলো নিধিরামের মতো দাঁড়িয়ে আছে।
বেলাইচন্ডি বুড়িরহাট এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ্যে অনিচ্ছুক তারা বলেন, কে বা কারা কারেন্টের তার নিয়ে গেছে। বাড়ির পাশে ক্ষেতের খুঁটির ওপর দিয়ে তিন তার বিদ্যুতের সঞ্চালন লাইন দেখে আসছি জন্মের পর থেকে। হঠাৎ দেখি খুঁটিতে তার নেই, ফাঁকা পড়ে আছে।

পার্বতীপুর নেসকো একটি সূত্র জানায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন এমন অ্যালুমিনিয়াম মার্টিন খোলা বাজারে তার পাওয়া যায় না। এতে সরকারের কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে। পার্বতীপুর বিক্রয় ও বিতরণ কেন্দ্র নেসকো কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান সাংবাদিদের জানান, পার্বতীপুর থেকে সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজের গ্রিডের সঞ্চালন বৈদ্যুতিক লাইনের তার চুরির ঘটনা ঘটছে। আমি ছুটিতে আছি। আগামীকাল অফিসে কথা বলবো। সন্ধ্যা সোয়া ৬টায় চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে, পার্বতীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের পার্বতীপুর আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা সাংবাদিদের বলেন, তথ্য নিতে হলে, অফিসে তথ্য অধিকার ফরম আছে, তা পুরন করে তথ্য নিতে হবে বলে জানান।





দিনাজপুর এর আরও খবর

মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আর্কাইভ