শিরোনাম:
●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

--- রুকুনুজ্জামান, পাবর্তীপুর প্রতিনিধি :: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে শনিবার ১৩ ডিসেম্বর পার্বতীপুর উপজেলা বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানে ঢাকা-৮ আসনের স্বতত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ও চট্রগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত ও মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ ও ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত দুস্কৃতিকারিদের শাস্তির দাবিতে আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় ঢাকা মোড় কোচ চত্তর থেকে প্রতিবাদ মিছিলটি শহর প্রদক্ষিন শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, উপজেলা যুব দলের আহবায়ক আতিকুল রহমান স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল প্রমুখ। পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক আতিকুল রহমান স্বপন বলেন, অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্রগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনিত ও মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাকে গণসং গণসংযোগে গুলি ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত দুস্কৃতিকারিদের শাস্তির দাবির আহবান জানান। প্রতিবাদ মিছিলে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশের বাইরে রপ্তানি হচ্ছে পার্বতীপুরে কাটারিভোগ সুগন্ধি চাল
পাবর্তীপুর :: দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে রপ্তানি হচ্ছে দিনাজপুরের পার্বতীপুরে এ কাটারিভোগ সুগন্ধি চাল পার্বতীপুর উপজেলায় সুগন্ধি ধানের বাম্পার ফলন হয়েছে। বাতাসে সুগন্ধি ধানের মৌ মৌ গন্ধে মুখরিত চারদিক। বিস্তৃর্ণ ফসলের মাঠে সোনালী ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে। পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ বলছে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে ধান কেটে ঘরে তুলবেন কৃষকরা। এবার উপজেলায় চলতি মৌসুমে ১৩ হাজার ৬শ’ ৫০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। ৫১ হাজার মেট্রিক টন কাটারিভোগ সুগন্ধি ব্রি-৩৪ ধানের ফলন হয়েছে। সুগন্ধি চাল হবে ৩৫ হাজার মেট্রিক টন। মেসার্স বাদল ট্রেডার্সের স্বতাধিকারী ও সাবেক পৌর প্যানেল মেয়র মো: জাহাঙ্গীর আলম বলেন, পার্বতীপুরের পুরাতন বাজারে সপ্তাহে শনি ও মঙ্গলবার নিয়মিত হাট বসে। পার্বতীপুর পৌর সভা কৃষকদের সুবিধার্থে সপ্তাহের দু’দিন রবিবার ও বুধবার এই হাটে সুগন্ধি ধান কেনা-বেচার বিশেষ ব্যবস্থা নিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে সুগন্ধি ধান কেনা-বেচা শুরু হবে। চলবে আগামী ফেব্রƒয়ারী মাস পর্যন্ত। এই হাটে সুগন্ধি ধানের প্রধান ক্রেতা প্রাণ গ্রুপ, স্কয়ার, এসিআই, সিটি গ্রুপ, রুপঁচাদা, ইশান এগ্রো, ইরফান, ইফাদ ও নবাব অটোসহ অন্যান্য অটোরাইস মিল। সুগন্ধি ধানের চাল প্যাকেটজাত করে দেশের ভিতরে ও বিদেশে রপ্তানি করা হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের হামিদপুর, বেলাইচন্ডি, রামপুর, মন্মথপুর, পলাশবাড়ী ও চন্ডিপুর ইউনিয়নের কাটারিভোগ সুগন্ধি ধান বেশি চাষ হয়েছে। ধানের দাম ভালো থাকায় এ বছর ৪৩ দশমিক ২৫ শতাংশ জমিতে এ ধানের চাষ হয়েছে। মোটা এবং মাঝারি জাতের ধান ১৫ হাজার ২৩২ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। ইতিমধ্যে এসব ধান কাটা মাড়াই শেষ হয়েছে। পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে কৃষি বিভাগ তৎপর থাকায় রোগবালাই নেই বললেই চলে তাই ফলনও ভালো হয়েছে বলে দাবী করছে। এ উপজেলার পাশাপাশি দিনাজপুর সদর, বিরল, ফুলবাড়ী ও চিরিরবন্দরসহ জেলার কয়েকটি উপজেলায় সবচেয়ে বেশি সুগন্ধি ধান আবাদ হয়। এঅঞ্চলে চিনি কাটারি, জিরা ৩৪, জিরা কাটারি, জটা কাটারি, কাটারিভোগ, ফিলিপাইন কাটারি, কালো জিরা, চল্লিশ জিরাসহ বেশ কয়েকটি প্রজাতির সুগন্ধি ধান আবাদ হয়। এই চাল দেখতে সরু ও লম্বা। এসব সুগন্ধি ধান এ অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিদেশে রপ্তানি হয়ে থাকে। ৩ নম্বর রামপুর ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামের কৃষক মো. আকরাম হোসেন জানান, এবার ২ বিঘা জমিতে সুগন্ধি ধান আবাদ করেছেন। তবে, খরচ বেশি। জমিতে ৬-৭ বার স্প্রে করতে হয়েছে। এবার কারেন্ট পোকা অর্ধেক খেয়ে ফেলেছে। বিঘা প্রতি প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। ১ নম্বর বেলাইচন্ডি ইউনিয়নের গ্রামের কৃষক আতিকুর রহমান রুবেল বলেন, এবার ৮ বিঘা জমিতে সুগন্ধি ধান আবাদ করেছেন। ধানের ফলন ভালো। তবে, সার, কীটনাশক ও ধান কাটা শ্রমিকের দামও বেশি। দাম ভালো না পেলে ক্ষতিগ্রস্ত হতে হবে। এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাজিব হুসাইন বলেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী ১০ দিনের মধ্যে কাটারিভোট সুগন্ধি ধান কেটে ঘরে তুলবেন কৃষকরা। তিনি আরও বলেন, কৃষকদের বারংবার বলার পরেও তারা চাষ করছে। কারন হিসেবে এই ধান চাষাবাদ করলে অন্যান্য ফসল চাষ করতে পারে না। তাই কৃষকদের সুগন্ধি ধান চাষ কমাতে কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে। তবে, এ বছর সুগন্ধি ধানের ভালো ফলন হয়েছে।
পার্বতীপুর অবৈধ ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা, চিমনি ভেঙে ফেলা হয় ৪টি ইটভাটার
পাবর্তীপুর :: দিনাজপুরে ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে আদালতে মামলা চলমান। দিনাজপুর পরিবেশ অধিদপ্তর গত সপ্তাহ আগে সেই ৩১ ইটভাটাসহ অবৈধভাবে ভাটা পরিচালনাকারীদের কার্যক্রম বন্ধের নোটিশ দিয়েছিল।
দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে ইটভাটা কার্যক্রম পরিচালনা করে গত দুইদিনে ৬টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ৩টি ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৩ দিনের অভিযানে পার্বতীপুর শহরের মেলার ডাঙ্গা এলাকার মেসার্স শাফী ব্রিকসের মালিক কে ৩ লাখ টাকা, হাবড়া ইউনিয়নের মরনাই এলাকার মেসার্স বারী ব্রিকস মালিককে ৩ লাখ টাকা ও কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং হামিদপুর ইউনিয়নের ঢেড়েরহাট এলাকায় মেসার্স ভাই ভাই ব্রিকসের স্বত্বাধিকারীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর এলাকার মেসার্স যমুনা ব্রিকস, সৈয়দপুর দূর্গাপুর গ্রামের যশাই মেসার্স আর টি ব্রিকস, হামিদপুর ইউনিয়নের ঢেড়েরহাট এলাকার মেসার্স এআরবি ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস নামে ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে। সেই সকল ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রমমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজু এবং পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্স অফিসার রুনায়েত আমিন রেজাসহ বাংলাদেশ সেনাবাহিনী, দিনাজপুর র্যাব-১৩, পুলিশ এবং পার্বতীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) বদরুন্নাহার সীমা দৈনিক দেশ রূপান্তরকে বলেন, গত সপ্তাহ আগে ৩১ ইটভাটাসহ অবৈধভাবে ভাটা পরিচালনাকারীদের কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। তারপরও তারা ইট ভাটা পরিচালনা করছেন। দিনাজপুরে সেই ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে আদালতে মামলা চলমান আছে, এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ, ২০২০ সালে পার্বতীপুর মডেল থানায় দিনাজপুরে ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে একটি মামলা হয়। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ

আর্কাইভ