মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মহান বিজয় দিবসে রাঙামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবসে রাঙামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
আহমদ বিলাল খান :: মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনার, কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্মৃতিসৌধ, শহীদ এম. এ. আলী স্মৃতিস্তম্ভ ও শহীদ এম শুক্কুর স্মৃতিস্তম্ভে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও স্যালুট জানিয়ে সম্মান প্রদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এর আগে রাঙামাটি জেলা পুলিশের একটি চৌকস দলের তোপধ্বনি দেওয়ার মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত