শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার
কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার
আহমদ বিলাল খান :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মদ তৈয়রীর সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল ৭ টায় কচুখালী নীচপাড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর সুইউ মারমা (৪০) এর বাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনী।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কালেক্টর সুইউ মারমা পালিয়ে যায়। পরে তার ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ তৈরীর সরাঞ্জম ও ইউপিডিএফ’র চাঁদা আদায়ের রশিদ জব্দ করে কাউখালী থানায় নিয়ে আসে পুলিশ।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর সুইউ মারমা (৪০) মূলতঃ কচুখালী, নীচপাড়া ও সদর এলাকার আশেপাশে বিভিন্ন ঠিকাদরী প্রতিষ্ঠান, ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদা তোলার দায়িত্বে ছিলো বলে জানা গেছে।
এ ব্যাপারে কাউখালী থানায় মামলার পক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাউখালী থানার এসআই মহিন উদ্দিন।





বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১