শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
প্রথম পাতা » ঢাকা » আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ

---আজ শনিবার ২০ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর নেতৃত্বে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গত ১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে অগ্নিকান্ডে বিধ্বস্ত ভবন পরিদর্শন করতে যান। সেখানে যেয়ে নেতৃবৃন্দ ভয়াবহ অগ্নিকান্ডে পত্রিকা অফিস দুটির বিধ্বস্ত অবস্থা দেখে বিষ্ময় এবং উদ্বেগ প্রকাশ করে বলেন, কোন সভ্য এবং গণতান্ত্রিক দেশে সংবাদপত্র অফিসে এই ধরণের হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ হতে পারে তা অবিশ্বাস্য ঘটনা। দৈনিক প্রথয় আলো পত্রিকার সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায় শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের একটা অংশ ঘোষণা দিয়ে টান্ডা মাথায় পরিকল্পিতভাবে এক দেড় ঘন্টা ব্যাপি বিক্ষোভ করে তাদের অফিস ভাংচুর করে, অগ্নিসংযোগ করে। এই সময়ে প্রথম আলোর কর্মকর্তারা বার বার পুলিশকে জানালেও পুলিশ দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করতে করেননি। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় দীর্ঘসময় চলা এই সন্ত্রাসী কর্মকান্ড পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করে নিষক্রিয় ভূমিকা পালন করায় জনমনে সরকারের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরকার কি তাদের এই মব সন্ত্রাস বন্ধ করতে পারেনা, নাকি তারা ঐসব মব সন্ত্রাসীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দিয়ে যাচ্ছে!
নেতৃবৃন্দ আরো বলেন , একটি স্বার্থান্বেষি গোষ্ঠি পরিকল্পিতভাবে মব সন্ত্রাস সৃষ্টি করে জনমনে ভয় আতংকের পরিবেশ তৈরী করে মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যাকান্ডের বিচার চাই, হত্যাকারী এবং নির্দেশ দাতা ও ফ্যাসিবাদের দোসরদের ও বিচার চাই। কিন্তু এই হত্যাকান্ডকে কেন্দ্র করে দেশে যে অরাজকতা নৈরাজ্যিক পরিস্থিতি তৈরীর করার চেষ্টা করা হচ্ছে সেটা মেনে নেওয়া যাবে না। সরকারকে এ ব্যপারে আরো অধিকতর মনোযোগী দিতে হবে কঠোর হতে হবে।
নেতৃবৃন্দ এই ধরণের নৃশংস হামলার সাথে যারা জড়িত ভিডিও ফুটেজ, সিসি টিভির রেকর্ড দেখে দ্রুত তাদের চিহ্নিত করে গ্রেফতার করার আহ্বান জানান।
পত্রিকা অফিস পরিদর্শন শেষে করে নেতৃবৃন্দ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদীর নামাজে জানাযায় অংশ গ্রহণ করতে যান। জানাযা শেষে নেতৃবৃন্দ বলেন, হাদীকে গুলি করার আটদিন পেরিয়ে গেলেও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত হাদীর হত্যাকারীকে গ্রেফতার করতে পারলো না। দিনে দুপুরে হত্যাকারী গুলি করে পালিয়ে গেল, পুলিশ বাহিনী কিছুই করতে পারলো না, এই দায় সরকারকেই নিতে হবে। এই ধরণের দূর্বল স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে আগামী জাতীয় নির্বাচনের পরিস্থিতি মোকাবেলা করা যাবে কিনা সন্দেহ।
এই সময়ে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, জেএসডির সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, ভাসানি জনশক্তি পার্টির সভাপতিমন্ডলীর সদস্য বাবুল বিশ্বাস প্রমুখ।





ঢাকা এর আরও খবর

ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক
খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক

আর্কাইভ