শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে নিখোঁজ হওয়ার প্রায় তিনদিন পর পরিত্যক্ত একটি টিনের ঘরের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২০ ডিসেম্বর সকাল ১১টার দিকে পৌরসভার চারাবটতল বাজারের পাশের একটি ঘরের পিছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো.শফি (৫০) পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মো.আমির আলীর ছেলে। তিনি চারাবটতল বাজারের নাইট গাইড হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে, গত বৃহস্পতিবার প্রতিদিনের মতোই রাতেই চারাবটতল বাজারে দায়িত্ব পালনে আসেন তিনি। সকালে বাড়ি না ফেরার কারণে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। স্থানীয় যুবকরা তার সন্ধানে খোঁজাখুঁজি করলে শনিবার সকালে বাজারে কাছাকাছি একটি টিনের ঘরের পাশেই তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। জানা যায়, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার একটি একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করা যাইনি। নিহত শফি ২ ছেলে ২ মেয়ের রয়েছে বলে জানা গেছে।
থানার ওসি সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে। লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট