শিরোনাম:
●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় বনবিভাগ ও ওয়াইল্ড লাইফ ডিভিশন চট্টগ্রামের যৌথ অভিযানে ২টি বানর, ৬ টি হরিণ ও ১ টি ভাল্লুক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে জেলা সদরের তেতুলতলা নামক এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ চট্টগ্রাম বিভাগের মাধ্যমে ডুলহাজারা সাফারি পার্কে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা জানান, তেতুলতলা গ্রামে দীর্ঘ দিন ধরে সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমার বসত বাড়ি ও বাগান বাড়িতে এসব বন্যপ্রাণী ছিল। বিভিন্ন শিকারির কাছ থেকে তিনি এসব প্রাণী সংগ্রহ করেছেন বলে বন বিভাগের ইনফোর্সমেন্ট টিমের কাছে স্বীকার করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ওয়াইল্ড লাইফ বিভাগের সহযোগিতায় অভিযান চালিয়ে ৬ টি হরিণ, ২ টি বানর ও ১ টি ভাল্লুক উদ্ধার করা হয়। সাবেক এক জনপ্রতিরিধির হেফাজতে এসব বন্যপ্রাণী ছিল। তিনি প্রাথমিক ভাবে ভুল স্বীকার করায় আইনী ব্যবস্থা নেয়া হয়নি। বন্যপ্রাণী ঘর বাড়িতে লালন পালনের বিধান নেই বুঝতে পেরে তিনি বন বিভাগকে হস্তান্তর করে দেন।





আর্কাইভ