শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ঈশ্বরগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হারিছ মিয়া (৪৩) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধারপাড়া গ্রামের আব্দুর রউফের পুকুর থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করার সময় তার পরিচয় না পাওয়ায় পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত হারিছ মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের নোয়াবাদ গ্রামের ফজলুর রহমানের পুত্র।
স্থানীয় লোকজন জানায়, শনিবার (১০ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৬টায় হারিছ মিয়ার লাশ পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুকুর থেকে লাশ উঠিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে হারিছ মিয়া মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার (৯ জানুয়ারি) বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও হারিছ মিয়ার কোন সন্ধান পায়নি। ওসি আরও জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবার লোকজন কিশোরগঞ্জ থেকে থানার উদ্দেশ্যে রওনা করেছে। তারা অভিযোগ দায়ের করলে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল