শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খেলা » ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রথম পাতা » খেলা » ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের সেনবাড়ি এলাকায় দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬’ ও দোয়া মাহফিল। গত শুক্রবার ৯ জানুয়ারি শুরু হয়ে শনিবার ১০ জানুয়ারি দিন-রাতব্যাপী এ টুর্নামেন্ট ও ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,
এবং বিশিষ্ট ক্রীড়াবিদ ও বিএনপির ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।
নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেন এবং প্রতি দলে ১০ জন করে খেলোয়াড় অংশ নেন।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে ব্যাটিং ও বল করার মাধ্যমে উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান সরকার রোকন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন ক্রীড়ানুরাগী ও যুবসমাজের অনুপ্রেরণা। তাঁর স্মরণে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন আমাদের ঐতিহ্য ও গণতন্ত্রের চেতনাকে বাঁচিয়ে রাখার প্রতীক। বিএনপি সবসময় খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির পক্ষে।
তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ধরনের আয়োজন সেই ঐক্যেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এই আয়োজনটি দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুনতাসীর মনি’র সার্বিক সহযোগিতায় এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কারানির্যাতিত ছাত্রনেতা রায়হান রহমান মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার জাহান জিমি যুবনেতা মেহেদী হাসান মাহিন, ইমতিয়াজ আমিন, সাদ্দাম হাসান বিপ্লব, আহাদ ইসলাম, রাব্বি হাসান, ফজলে রাব্বি, সোহাগ, মো. তানভীর হোসাইন, গোলাম হাসনাত রবিন, মমিনুল ইসলাম হাদিস, মো. রমজান, মো. শাকিল, উদয় আহমেদ, মো. রাকিব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নাসিরাবাদ কলেজ ছাত্রদল নেতা রাজন আহমেদ, তালহা শরিফ শিশিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় আলেম হাফেজ মাওলানা মুস্তাকিম।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।





আর্কাইভ