শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা

--- স্টাফ রিপোর্টার (রাঙামাটি) :: আজ বুধবার ২৮ জানুয়ারি, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ৭ম দিনে বরকল বাজারে নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ এবং পথসভা করেন।
এসময় সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা বলেন, ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা।
জুই চাকমা বলেন, ছাত্র, শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থনের পর আমি রাঙামাটি জেলাবাসির জন্য দল-মত নির্বিশেষে কাজ করেছি। আমি দুর্নীতিবাজের বিরুদ্ধে অবস্থা নিয়েছি সেই অবস্থান আমার অব্যহত থাকবে। রাঙামাটি-২৯৯ আসনে জনগণ তথা ভোটাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা লেবু গাছ লাগিয়ে আপেল পাওয়ার আশা করবেন না।
অদ্যবধি যাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছি তারা নির্বাচিত হওয়ার পর বে-মালুম আমাদের কথা-ভোটারদের কথা ভুলে যান, এবার কিন্তু তা হতে দিব না, আর আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠালে আমি রাঙামাটি জেলার সকল মুরবীদের সাথে নিয়ে তাদের সুচিন্তিত পরামর্শ নিয়ে সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম পরিচালনার ব্যবস্থার নজির স্থাপন করিব।
নির্বাচনী পথসভায় জুঁই চাকমা বলেন, বরকল উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থাপনার উন্নয়ন করার পরিকল্পনা আমার রয়েছে। তা বাস্তবায়নের জন্য আমি আমার বরকল উপজেলার ভোটারদের সহযোগীতা চাই, ১২ ফেব্রুয়ারি আপনারা আমার কোদাল মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে অথবা আমি নির্বাচিত হলে আমার কাছে সবার আগে আমি বরকল উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, জেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করে বরকলের মানুনের স্বপ্ন বাস্থবে রুপ দিব।
তিনি আরো বলেন, রাজনৈতিক আদর্শ আমাদের বিভিন্ন থাকতে পারে কিন্তু জেলার উন্নয়নে দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিজ্র বা রাস্তা নির্মাণ করা হলে সে বিজ্র বা রাস্তা দিয়ে কেবলমাত্র পাহাড়ি চলাচল কিংবা বাঙ্গালী চলাচল করবেনা, পাহাড়ি-বাঙ্গালী উভয়ে চলাচল করবেন।
আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রুপে রানী খ্যাত সমৃদ্ধ রাঙামাটি গড়ে তুলি।
জুঁই চাকমা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ব্যক্তি স্বার্থে যে সকল প্রকল্প গ্রহণ করা হয় সেই সকল প্রকল্প এক বছরের জন্য বন্ধ রাখলে সেই টাকায় রাঙামাটি জেলা সদরের সাথে বরকল উপজেলায় সড়ক পথে যোগাযোগ স্থাপন করা সম্ভব।
আমরা লক্ষ্য করেছি রাঙামাটিতে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা ষ্টেকহোল্ডার মধ্যে কোন সমন্বয় নাই।
এছাড়া কারো কোন জবাবদিহিতা নাই।
আমার হাতে সুযোগ আসলে সবার আগে আমি এসমন্বয়হীনতা বন্ধ করার উদ্যোগ নেব।
এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটর সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ন সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মঈন উদ্দিন, আবু বড়ুয়া, চীর জ্যোতি চাকমা, সোহেল চাকমা,সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, নিখিল চাকমা, জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, পার্টির বরকল উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ

আর্কাইভ