বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
স্টাফ রিপোর্টার :: আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ৮ম দিনে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ এবং পথসভা করেন।
এসময় সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা বলেন, ঘিলাছড়ি এলাকার নারীদের প্রতিবাদী ইতিহাস আছে।
রাঙামাটি-২৯৯ আসনে আমি জুঁই চাকমা একমাত্র নারী প্রার্থি, নির্বাচনের প্রচারণা আমি যেখানে যাচ্ছি, নারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।
ঘিলাছড়ি এলাকার নারী সমাজকে আমার পাশে চাই।
রাঙামাটি-২৯৯ আসনে নারীরা চাইলে এ আসনে ভোটের ফলাফল বদলে দিতে পারবেন এই বার।
নির্বাচনী পথসভায় জুঁই চাকমা বলেন, নানিযারচর উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থাপনা মোটামুটি ভাল কিন্তু কলেজ এবং কারিগরি শিক্ষার উন্নয়ন করার পরিকল্পনা আমার আছে।
তা বাস্তবায়নের জন্য ভোটারদের সহযোগীতা চাই, ১২ ফেব্রুয়ারি আপনারা আমার কোদাল মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে অথবা আমি নির্বাচিত হলে সকল জনগোন্ঠীর প্রতিনিধিদের নিয়ে আমি কাজ করিব।
আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি।
এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটর সদস্য বিমল চাকমা, ডা. প্রকাশ বড়ুয়া, মঈন উদ্দিন, চীর জ্যোতি চাকমা,সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ ঘিলাছড়ি বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩