শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » কৃষি » রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
প্রথম পাতা » কৃষি » রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
রবিবার ● ১৫ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: শীতকালীন সবজির মধ্যে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর ফুলকপি দীর্ঘদিন ধরেই ভোক্তাদের পছন্দের তালিকায় রয়েছে। সম্প্রতি বাজারে নতুন আকর্ষণ হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বেগুনি ও হলুদের আভা যুক্ত রঙিন বা ‘রঙ্গিলা’ ফুলকপি। ভিন্ন রঙ, পুষ্টিগুণ ও বাজারে ভালো দামের কারণে অনেক কৃষকই এখন রঙ্গিলা ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠছেন। এই ফুলকপি চাষ করে লাভবান হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল গ্রামের প্রান্তিক কৃষক আব্দুস সালাম। তিনি ২০২৫ সালে প্রথমে পরীক্ষামূলকভাবে ১৫ শতক জমিতে রঙিন ফুলকপি আবাদ শুরু করলেও ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় বর্তমানে বাণিজ্যিকভাবে ২৫ শতক জমিতে রঙ্গিলা ফুলকপির চাষ করেছেন।
সরেজমিনে দেখা যায়, সারিবদ্ধভাবে সাজানো গাঢ় সবুজ গাছের মাঝে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন রঙিন ফুলকপি, যা সহজেই যে কারও নজর কাড়ে। এবারে তিনি ২৫ শতক জমিতে প্রায় দুই হাজার ফুলকপির চারা রোপণ করেছেন। ফলন ভালো হওয়ায় স্থানীয় অনেক কৃষকই এই রঙিন ফুলকপি চাষে আগ্রহ প্রকাশ করছেন।
কৃষক আব্দুস সালাম জানান, তার আগ্রহ দেখে স্থানীয় কৃষি বিভাগ ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প’ এর আওতায় তাকে দুই হাজার ফুলকপির চারা সরবরাহ করে। পরে বড়হিত ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আকছার খানের পরামর্শে তিনি ২৫ শতক জমিতে রঙ্গিলা ফুলকপি চাষ করেন।
তিনি আরও জানান, এ জমিতে ফুলকপি চাষে তার মোট উৎপাদন ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার টাকা। সঠিক নিয়মে পরিচর্যা এবং অনুকূল আবহাওয়ার কারণে ফলন হয়েছে আশানুরূপ। ক্ষতিকর পোকামাকড় দমনে তিনি জমিতে সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহার করেছেন, ফলে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয়নি। এতে উৎপাদিত ফুলকপি হয়েছে নিরাপদ ও বিষমুক্ত।
স্থানীয় এলাকাবাসী ও পাইকাররা সরাসরি ক্ষেত থেকেই এই রঙিন ফুলকপি কিনে নিয়ে যাচ্ছেন। বাজারে ভালো দাম থাকায় প্রতিটি ফুলকপি আকারভেদে ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে উৎপাদন খরচ বাদ দিয়ে এবছর প্রায় ৯০ হাজার টাকা লাভের আশা করছেন কৃষক আব্দুস সালাম।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান বলেন, রঙিন ফুলকপিতে রয়েছে ভিটামিন-সি, ভিটামিন-কে ও ভিটামিন বি-৬সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এই সবজি ক্যান্সারসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক। কৃষক আব্দুস সালামের সফলতা দেখে অন্য কৃষকরাও রঙ্গিলা ফুলকপি চাষে উৎসাহিত হচ্ছেন। কৃষকদের এমন উদ্যোগকে এগিয়ে নিতে কৃষি বিভাগ সবসময় প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করছে।
তিনি আরও বলেন, পুষ্টিগুণে সমৃদ্ধ এ ধরনের সবজি চাষ একদিকে যেমন মানুষের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক, তেমনি কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





আর্কাইভ