বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে নেমে এক কিশোর বুধবার ১৯ মার্চ-২০২৬ মারা যাওয়ার খবর পাওয়া যায়।
জানা যায়, উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়া পাড়ার স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে কাউখালী সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মো. সাজ্জাদ (১৭) বুধবার দুপুরে কাউখালী উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে নামে।
সে সাতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষন পরে সে পুকুরের পানিতে ভেসে ওঠে এ সময় তার সঙ্গে থাকা অন্যরা চেচামেচি শুরু করলে পার্শ্ববর্তী আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে সাথে সাথে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ সময় কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার মাধ্যমে তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃতের লাশ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।
বিষয়টি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা যায়।





আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা