শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অষ্টমীর স্নানের মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের কমপক্ষে ৪/৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লাঠিয়ামারী ব্রহ্মপুত্র নদের পাড়ের স্নান ঘাটে মেলার অদূরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত জুয়েল মিয়াকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত অন্যান্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নেয়ায় তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অষ্টমী স্নানের মেলা উপলক্ষে লাঠিয়ামারী স্নান ঘাট এলাকায় প্রতিবারের মতো এবারও মেলা অনুষ্ঠিত হয়। মেলার অদূরে জুয়া খেলার বোর্ড বসে। এ নিয়ে উজানচর নওপাড়া ও লাঠিয়ামারী এলাকার কয়েকজন যুবকের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ।
লাঠিয়ামারী স্নান উৎসব পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী জনি দে জানান, অষ্টমীর স্নানের মেলায় এধরনের ঘটনা দুঃখজনক। পুলিশ প্রশাসনের আরো বেশি নজরদারি থাকলে এধরনের ঘটনা ঘটত না।
রাজীবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বিষয়টি সত্য। তবে অষ্টমী মেলায় সংঘর্ষ হয়নি। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে উজান চর নওপাড়ার রাস্তার উপর। জানা যায় জুয়েল জুয়া খেলায় বাঁধা প্রদান করলে দুপক্ষের পক্ষের মাঝে সংঘর্ষ হয়। পরে সংঘর্ষটি গ্রামবাসীর মাছে ছড়িয়ে পড়ে।
গত ২২মার্চ ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে টাউন হল মিটিংয়ে জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিশ্ববিদ্যালয় কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ঈশ্বরগঞ্জে মাদক, অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলা চলবেনা। এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স। এ ঘোষণার পর থেকে ছাত্র যুব সমাজ মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, অষ্টমীর স্নান ঘাটে পুলিশ মোতায়েন ছিল। জুয়া খেলাকে কেন্দ্র করে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে দোকান বসানোকে কেন্দ্র করে স্থানীয় লোকদের মাঝে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। এতে জুয়েল নামে একজন আহত হয়। এ ব্যাপারে কোন কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ