শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ মার্চ ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর
প্রথম পাতা » ময়মনসিংহ » জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর
সোমবার ● ৩০ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর

--- উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ :: জামালপুর জেলার সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার ওসি মোঃ ওবায়দুর রহমান। রোববার (২৯ মার্চ ২০২৬) সকালে জামালপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক অপরাধ সভা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা ও জনবান্ধব আচরণের জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুর জেলা পুলিশ সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব পালনে যারা নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন, তাদের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সম্মাননা পুলিশ সদস্যদের আরও উদ্দীপনা জোগাবে এবং সেবার মান উন্নয়নে সহায়ক হবে। তিনি আরও বলেন, এর মাধ্যমে বাহিনীর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং দায়িত্ব পালনে আন্তরিকতা ও জবাবদিহিতা বাড়বে।
পুরস্কারপ্রাপ্ত ওসি মোঃ ওবায়দুর রহমান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, মেলান্দহ থানার সকল কর্মকর্তা এবং এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতার ফল।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্নভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, এবারের পুরস্কারের তালিকায় জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে মোট ১১ জন পুলিশ কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, জামালপুর থানার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ মকবুল হোসেন, এসআই মোঃ সিরাজুল হক ও খাইরুজ্জামান, জেলা গোয়েন্দা শাখা-২ এর এসআই রফিকুল ইসলাম, ট্রাফিক বিভাগের টিএসআই রাশেদুল ইসলাম, মেলান্দহ থানার এসআই মোঃ রুবেল মিয়া এবং মাদারগঞ্জ থানার এসআই মোঃ ওয়াজিউর রহমান, মোঃ হাসিব আল মাহফুজ ও মোঃ মোর্শেদ মিয়া উল্লেখযোগ্য।
পুলিশ বিভাগের মতে, এ ধরনের স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জনকে সম্মানিত করে না, বরং পুরো বাহিনীর মধ্যে কর্মস্পৃহা বাড়ায় এবং জনসেবার মান আরও উন্নত করতে কার্যকর ভূমিকা রাখে।





আর্কাইভ