শনিবার ● ৩০ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
ইউসুফ, রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে নির্জন জঙ্গলে নিয়ে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকি আসামিরা এখনো পলাতক রয়েছে।
স্থানীয় ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ মে (২০২৬) বিকেল আনুমানিক ৫:৩০ টা থেকে সন্ধ্যা ৬:৪০ টার মধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন ১০নং পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়নগর এলাকার নুরুল কবির হুজুরের বাড়ির সামনের একটি নির্জন জঙ্গলে এই ধর্ষণের ঘটনা ঘটে। বখাটেরা ওই কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক জঙ্গলে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে গণধর্ষণ করে।
ঘটনার ৬ দিন পর আজ ৩০ মে (শনিবার) ভিকটিমের পরিবারের পক্ষে মোঃ আব্দুল আলিম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। বাদীর এজাহারের ভিত্তিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(৩) ধারায় একটি মামলা (মামলা নং-০৬) রুজু করা হয়।
মামলায় অভিযুক্ত আসামিরা হলেন : ১. মোঃ বাদশা মিয়া (৩৬), পিতা- মোঃ জসিম উদ্দিন (সাং- জয়নগর, দক্ষিণ রাঙ্গুনিয়া)। ২. সাইফুল (২৭), পিতা- মোঃ ছাবের (সাং- ধলিয়া মুসলিম পাড়া, চন্দ্রঘোনা, রাঙ্গামাটি)। ৩. মোঃ মাহাবুব ওরফে মাল্লু (৩০), পিতা- মোঃ জালাল (সাং- মুকতুল্লা টিলা, জয়নগর, দক্ষিণ রাঙ্গুনিয়া)
মামলা দায়েরের পর দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ তৎপর ভূমিকা পালন করে। পুলিশ তাৎক্ষণিক এক অভিযান পরিচালনা করে মামলার ১নং আসামি মোঃ বাদশা মিয়াকে গ্রেফতার করে। তবে ঘটনার সাথে জড়িত অপর দুই আসামি সাইফুল ও মাহাবুব ওরফে মাল্লু এখনো পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে জোরদার অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, “ধর্ষণের ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আমি নিজেই এই মামলার তদন্তভার গ্রহণ করেছি। প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে।





রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন