শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ জুন ২০২৬
প্রথম পাতা » ঢাকা » মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
প্রথম পাতা » ঢাকা » মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
রবিবার ● ২১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের

মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের মোতালেব প্লাজায় বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি আকতার হামিদ পবনের
রাজধানীর অন্যতম প্রধান প্রযুক্তি বাজার শাহবাগের মোতালেব প্লাজা দোকান মালিক সমিতির নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মার্কেটে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বর্তমান এডহক কমিটির সভাপতি খোন্দকার আকতার হামিদ পবন। একই সাথে তিনি সকল বৈরিতা পরিহার করে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও সবার অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।
শনিবার ২০ জুন ২০২৬. মোতালেব প্লাজাস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মোতালেব প্লাজার পূর্ববর্তী কমিটির শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। এতে মার্কেটে তীব্র প্রশাসনিক স্থবিরতা ও নেতৃত্ব সংকট তৈরি হয়। এই জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় খোন্দকার আকতার হামিদ পবনকে সভাপতি এবং শাহ আলম বেপারীকে সাধারণ সম্পাদক করে একটি নতুন এডহক কমিটি গঠন করা হয়।
তবে এই কমিটিকে ‘অবৈধ’ দাবি করে সাবেক কমিটির একটি পক্ষ মার্কেটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে। সর্বশেষ, সাবেক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু নির্বাচন চেয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন (স্মারক নং ৭১৭৭/২০২৬) দায়ের করেন। মহামান্য হাইকোর্ট উক্ত রিট পিটিশন আমলে নিয়ে মোতালেব প্লাজা দোকান মালিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন পরিচালনার আবেদনটি নিষ্পত্তির জন্য ৩নং বিবাদী (পুলিশের মহাপরিদর্শক), ৪নং বিবাদী (মহাপরিচালক, শ্রম অধিদপ্তর) এবং ৫ নং বিবাদী (মহাপরিচালক, ট্রেড ইউনিয়ন)-কে নির্দেশ প্রদান করেন।
আদালতের এই আদেশে কোনো নির্দিষ্ট পক্ষকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি, বরং আবেদনটি আইন ও গঠনতন্ত্র অনুযায়ী নিষ্পত্তি করতে বলা হয়েছে। অথচ মাহবুবুর রহমান বাচ্চু সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে বেড়াচ্ছেন যে, আদালত তাকে বা তার কমিটিকে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে তিনি সাধারণ ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করছেন এবং মার্কেটে উসকানিমূলক পরিবেশ তৈরি করছেন।
বর্তমান এডহক কমিটির পক্ষ থেকে শাহবাগ থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৩ মে ২০২৬ তারিখে মাহবুবুর রহমান বাচ্চুর নেতৃত্বে একদল বহিরাগত ও স্বার্থান্বেষী মহল মার্কেটে এসে বর্তমান কমিটির নেতাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে। এসময় তারা জোরপূর্বক মার্কেট বন্ধ করে দেওয়ার হুমকি দেয় এবং উসকানিমূলক বক্তব্য দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করে। এই ঘটনার প্রেক্ষিতে শাহবাগ থানায় উভয় পক্ষের লিখিত অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে।
দেশের অন্যতম বৃহৎ এই মোবাইল ও গ্যাজেট মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিনের ক্ষমতার লড়াই, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সংস্কৃতিতে তারা অতিষ্ঠ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারণ ব্যবসায়ী জানান, তারা কোনো পক্ষের বিবাদে জড়াতে চান না; তারা শুধু শান্তিপূর্ণভাবে ব্যবসা করার পরিবেশ চান।
সংবাদ সম্মেলনে আকতার হামিদ পবনের বক্তব্য: “আমরা মোতালেব প্লাজায় কোনো ধরনের অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা চাই না। মহামান্য হাইকোর্টের নির্দেশনার ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে যারা ফায়দা লুটতে চাচ্ছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক। আমরা চাই সব পক্ষের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক, যার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নিতে পারেন।”
এডহক কমিটির নেতৃবৃন্দ দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট সকল প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দেশের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে দ্রুত শান্তি ও সুষ্ঠু ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হয়।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ