শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জুলাই ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
প্রথম পাতা » ময়মনসিংহ » দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
শনিবার ● ১১ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ

দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপউবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাধারণ নির্বিষ দাঁড়াশ সাপ ভেবে দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর ও প্রাণঘাতী ওয়ালস ক্রেট (Wall’s Krait) সাপ ধরে চার দিন বস্তাবন্দী করে রেখেছিলেন স্থানীয়রা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বন্যপ্রাণী উদ্ধারকারী দল সাপটি উদ্ধার করে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে।
শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভাইদগাঁও গ্রাম থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ এর সহযোগিতায় সাপটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ। উদ্ধার অভিযানে অংশ নেন সংগঠনটির ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসান। পরে সাপটিকে ময়মনসিংহে নিয়ে গিয়ে শনিবার বিকেলেই একটি নির্জন বনে অবমুক্ত করা হয়।
জানা যায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার কাকনহাটি এলাকার কাঁচামাটিয়া নদীর পাড়ে সাপটির দেখা পান স্থানীয় কয়েকজন। দেখতে অনেকটা দাঁড়াশ সাপের মতো হওয়ায় তারা এটিকে নির্বিষ মনে করেন। পরে সাপটিকে তাড়া করে ধরে বস্তাবন্দী করেন ভাইদগাঁও গ্রামের কৃষক হারুন অর রশিদ। চার দিন ধরে তিনি বস্তার ভেতরে সাপটিকে টিকটিকি ও ব্যাঙ খেতে দেন।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সাপটি ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের। ভিডিও দেখে তারা বুঝতে পারেন এটি সাধারণ কোনো সাপ নয়, বরং অত্যন্ত বিষধর ওয়ালস ক্রেট। এরপর শনিবার ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়।
কৃষক হারুন অর রশিদ বলেন, আমরা বুঝতেই পারিনি এটি এত বিষধর সাপ। দাঁড়াশ ভেবেই ধরেছিলাম। পরে জনতার ঈশ্বরগঞ্জের সদস্যদের মাধ্যমে জানতে পারি এটি প্রাণঘাতী সাপ। তখন রেসকিউ টিমকে খবর দেওয়া হয়। তারা এসে নিরাপদে সাপটি নিয়ে যান।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসান বলেন, ওয়ালস ক্রেটের বৈজ্ঞানিক নাম Bungarus walli। এটি কালাচ বা শঙ্খিনী পরিবারের সদস্য এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ। এর বিষ অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিক, যা মানুষের স্নায়ুতন্ত্রে সরাসরি আঘাত হানে।
তিনি আরও বলেন, এই সাপ সাধারণত নিশাচর। রাতের বেলায় খাবারের সন্ধানে বের হয় এবং দিনের বেলায় ধানক্ষেত, জলাশয়ের আশপাশ, ঝোপঝাড় কিংবা গর্তে লুকিয়ে থাকে। দেখতে অনেকটা দাঁড়াশ সাপের মতো হওয়ায় সাধারণ মানুষ প্রায়ই ভুল করেন। এ সাপের কামড়ে শুরুতে তেমন ব্যথা বা ফোলাভাব নাও হতে পারে। কিন্তু দ্রুত বিষক্রিয়া শুরু হয়ে শ্বাসপ্রশ্বাসের পেশি অবশ হয়ে মৃত্যুও ঘটতে পারে। তাই সাপে কামড়ালে কোনো ধরনের ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণ ছাড়া কোনো অবস্থাতেই বিষধর বা অজানা সাপ ধরার চেষ্টা করা উচিত নয়।
তিনি জানান, উদ্ধারকৃত সাপটি সুস্থ অবস্থায় ছিল। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে শনিবার বিকেলে ময়মনসিংহের একটি নির্জন বনে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।





আর্কাইভ