রবিবার ● ১২ জুলাই ২০২৬
প্রথম পাতা » গুনীজন » ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
![]()
ঢাকা, ১২ জুলাই ২০২৬ :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, বাংলাদেশের রাজনীতি ও বিচার অঙ্গনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। দেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অনন্য ও অগ্রগণ্য ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে দলের ও দেশের রাজনীতিতে তাঁর অবদান অত্যন্ত গভীর।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও উল্লেখ করেন, দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে ভূমি, গণপূর্ত, পররাষ্ট্র, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং আইনসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি যে অনন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
প্রতিমন্ত্রী বলেন, এই বরেণ্য ও প্রাজ্ঞ রাজনীতিকের প্রয়াণে দেশের রাজনৈতিক এবং আইন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।





ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক