বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
স্টাফ রিপোর্টার :: আজ ২০ আগস্ট ২০২৬ তারিখ হরিণা জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের সমস্যা সমাধানের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে জোন কমান্ডার লেঃ কর্ণেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স কর্তৃক ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানার ছাত্রদের আহারের জন্য আর্থিক অনুদান, এলাকার অসহায় জনসাধারণের বসতবাড়ী মেরামতের জন্য ০১টি পরিবারের মাঝে ঢেউটিন, ০৩টি পরিবারের মাঝে আর্থিক অনুদান, দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের উন্নত চিকিৎসা, সন্তানের লেখাপড়ার খরচ বাবদ আর্থিক অনুদান, ০২টি সেলাই মেশিন (ষ্ট্যান্ডসহ) এবং ০১টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে। ছোটহরিণার মতো এমন দূর্গম পার্বত্য নদী বেষ্টিত এলাকায় হরিণা জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) বরাবরের মতো মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।





গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ