শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোকসজ্জার কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের করিম শিকদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন নামে (৩৩)
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নাঙ্গলকোট পৌরসভার শ্রীকামতা গ্রামের খুরশিদ আলমের ছেলে।
তিনি রাউজানে নেজাম ডেকোরেটর নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। নিহতের চাচা শাহাদাত হোসেন মজুমদার জানান, কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরই মনির স্ট্রোক করেন।
পরবর্তীতে তাকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং মৃত্যুর মূল কারণ হিসেবে স্ট্রোকের কথা উল্লেখ করেন।
এবিষয়ে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, এই বিষয়ে কোনো অভিযোগ বা সংবাদ এখনও থানায় আমরা পাইনি।
তথ্য পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।





রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ