শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » ঢাকা » বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অস্বিকার প্রতিবাদটি হাস্যকর : ওলামা লীগ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অস্বিকার প্রতিবাদটি হাস্যকর : ওলামা লীগ

মাওলানা শেখ শওকত আলী সেলিমপুরী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য ‘মোসাদের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই’৷ কিন্তু বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশ হয়েছে, মির্জা ফখরুলের ও সিনিয়র নতুন যুগ্ম মহাসচিব আসলামের সাথে মোসাদের এক কর্মকর্তার যে সকল ছবি বিভিন্ন মিডিয়ায় পেয়েছে এবং ছবি ছাপা হয়েছে তা দেখে অনেকেই তাদেরকে দিবা পাগল বলছে৷ ফখরুলের প্রতিবাদী বক্তব্য আর প্রকাশিত ছবি প্রমাণ করে ফখরুলের বক্তব্য জাতিকে বোকা বানানোর জন্য শুধুমাত্র আইওয়াশ৷
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কার্যকরী সভাপতি আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী ও মুফতী মাওলানা মাসুম বিল্লাহ নাফেয়ী এক বিবৃতিতে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে উল্লেখিত কথাগুলো বলেন ৷ বিবৃতিতে তারা আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের কোন মুসলিম দেশের সাথে ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক, কুটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক ইহুদী হওয়ার কারণে যেমনি পবিত্র কুরআন শরীফ পবিত্র সুন্নাহ শরীফ বিরোধী তেমনি বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট বাংলাদেশ সংবিধানের ধারা অনুযায়ী বড় ধরণের দন্ডীয় অপরাধ ৷





৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু