শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » পরবাস » গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
প্রথম পাতা » পরবাস » গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম

--- লন্ডন :: দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৬ গত সোমবার ৫ অক্টোবর রমফোর্ডের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
২টি পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আব্দুল শুকুর আহমেদ পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি সুলতান আহমেদ ও জয়েন্ট সেক্রেটারি দুলাল আলম।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ জাকওয়ান।
স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আব্দুল শুকুর আহমেদ।
পরে সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও কোষাদক্ষ মনোয়ার আহমেদ তাদের নিজ নিজ রিপোর্ট ট্রাষ্টিদের সামনে তুলে ধরেন।
তাদের রিপোর্টের উপর ভিওি করে আলোচনায় অংশ নেন সংগঠনের ট্রাষ্টি ও সহ সভাপতি প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন, সালেহ আহমেদ, মোহাম্মদ আব্দুল আলিম, টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার শাফি আহমেদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সালেহ আহমেদ সেলিম, মাহবুব আলম, মঈনুল ইসলাম, ফখরুল ইসলাম, মো. মাহবুব আলম,গুলজার হোসেন, ফরিদ উদ্দিন, রওশন উদ্দিন আহমেদ, আবুল আজাদ শেবুল, মাওলানা আনোয়ার হুসাইন রাব্বানি, আবুল ফাওাহ প্রমুখ।
সকল ট্রাষ্টিরা বৃহত্তর দেউলগ্রাম ট্রাষ্ট এর মাধ্যমে তাদের নিজ নিজ এলাকার ইতিহাস,ঐতিহ্য, তুলে ধরতে বিশেষ করে প্রবাসীদের ও নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরলে প্রজন্মরা তাদের নিজের এলাকার প্রতি উৎসাহ উদ্দীপনা বাড়বে ও তখনই এই ট্রাষ্টের কার্যক্রমের সফলতা আসবে বলে মনে করেন।
২য় পর্বের ৫ জন ট্রাষ্টি সালেহ আহমেদ, রওশন উদ্দিন, ফরিদ উদ্দিন, আবুল আজাদ সাবুল, গুলজার হোসেনকে দায়িত্ব দিয়ে নতুন কমিটি ২০২৬-২০২৮ কমিটি নির্বাচিত করার জন্য অনুরোধ জানান হয় কারন দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসায় সবাই নতুন কমিটির নাম ঘোষণা করেন এর আগে অনারারী ট্রাষ্টি শিব্বির আহমেদ, অনারারি ট্রাষ্টি বদরুল হক, ও মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল তাদের অভিমত তুলে ধরেন।
নতুন কমিটি ২০২৬-২০২৮ সাল মোহাম্মদ অহিদ উদ্দিনকে সভাপতি ও আব্দুল আলিম হাকিম সাধারণ আবুল ইয়াসিন ফাওাহকে কোষাদক্ষ মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম পাঠ করেন।
নব নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, তার প্রতি দৃঢ় আস্হা রেখে বৃহত্তর দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্টের সদস্যরা তাকে যে দায়িত্ব দিয়েছেন তা তিনি যথাযত সম্মানের সাথে ও কর্তব্য মনে করে পালন করবেন ও যাতে আগামি প্রজন্মরা এই ট্রাষ্টকে আরো গতিশীল করেন।





আর্কাইভ