শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

 ---
ঢাকা প্রতিনিধি :: বান্দরবান পার্বত্য জেলা নাইক্ষ্যংছড়ির চাকপাড়া নির্বাণ বৌদ্ধ বিহারের ধ্যানী সাধক ধম্ম বংশ গাইন্দা ভিক্ষুকে ধ্যানরত অবস্থায় রাতের অন্ধকারে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে ১৬ মে সোমবার সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আহুত এই মানববন্ধন অনুষ্ঠানে ঢাকার বৌদ্ধ সংগঠনগুলো ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের নেত্রীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি ডাঃ অসীম রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবি সাংবাদিক শাহরিয়ার কবির, সাবেক শিল্প মন্ত্রী সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, পিসিজেএসএস নেতা উষাতন তালুকদার এমপি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড রানাদাশ গুপ্ত, সহসভাপতি কাজল দেবনাথ, কাওরান বাজার আম্বরশাহী মসজিদের ইমাম মাওলানা মাযহারুল ইসলাম, সর্বধর্ম সম্প্রীতির নেতা জিল্লুর রহমান, খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল রোজারিও, ব্যাপ্টিস্ট চার্চ এর সহসভাপতি প্রলয় সমাদ্দার বাপ্পি, অধ্যাপক ডঃ সুকোমল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী, যুব পরিষদের চেয়ারম্যান রুপায়ন বড়ুয়া, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
দেশের বিশিষ্ট বুদ্ধিজীবি সাংবাদিক ও ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক শাহরিয়ার কবির বলেন, যারা ধারণ মুক্ত চিন্তার মানুষ, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি, শিক্ষক, মসজিদের ইমাম, পীর, খ্রিস্টান পাদ্রী, মন্দিরের পুরোহিত, বিদেশী, শিয়া, কাদিয়ানীদের উপর আক্রমণ করে দেশে অন্ধ মতবাদ চাপিয়ে দিতে চায়, যারা হত্যা করে কবরের শান্তি স্থাপন করতে চায় সেই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এই নিরহ বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই হত্যাকারীদের বিচার ও শাস্তি দাবী করছি। সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যকে দুঃখজনক অভিহিত করে তার বক্তব্য প্রত্যাহার করে সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবী জানানো হয়।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়ার সঞ্চালনায় শুরুতে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্ম মিত্র মহাথের,অধ্যাপক ডঃ জিনবোধি ভিক্ষু ও কুমিল্লার নব শালবন বিহারের অধ্যক্ষ শীলভদ্র ভিক্ষু বক্তব্য রাখেন। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় আজকের মানববন্ধন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। মানববন্ধন শেষে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখ হতে একটি র‍্যালী বের হয়ে রাজধানীর সড়ক প্রদক্ষিন করে।
মানববন্ধনে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন ছাড়াও বাংলাদেশ বৌদ্ধ সমিতি, পার্বত্য ভিক্ষু সংঘ, বাংলাদেশ বুদ্ধিস্ট উইমেন্স ফেডারেশন, ইয়ুথ ফেডারেশন, সাংস্কৃতিক পরিষদ, ইয়ুথ ফেস্টিভ্যাল গ্রুপ, জ্ঞানালোক শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ, বাংলাবাজার বৌদ্ধ পরিষদসহ নানা সংগঠন স্বস্ব ব্যানার নিয়ে অংশ গ্রহণ করে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)