বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিদ্রোহীদের হামলায় নৌকা সমর্থক জখম
ঝিনাইদহে বিদ্রোহীদের হামলায় নৌকা সমর্থক জখম

ঝিনাইদহ প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৪মিঃ) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল বাজারে ৫নং কাঁচেরকোল ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন জোয়াদ্দার মামুনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ বিদ্রোহী দলের সমর্থকরা ৷ তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে৷
১৮ মে বুধবার সকালে বাড়ি থেকে কাঁচেরকোল বাজারে আসার পথে তার ওপর এ হামলার ঘটনা ঘটে৷
হাসপাতালে চিকিত্সাধীন চেয়ারম্যান প্রার্থী মামুন বলেন, সকাল ১০টার দিকে তিনি নির্বাচনী কাজে কাঁচেরকোল বাজারে আসছিলেন৷ তিনি শৈলকুপার ডাকুয়া নদীর উপর পৌঁছালে কাঁচেরকোল গ্রামের মৃত কাবিল মিয়ার ছেলে আজিজুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়৷ পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসে৷
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম বলেন, শৈলকুপার ৫নং কাঁচেরকোল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে৷ তবে বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে ৷





কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার