শনিবার ● ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » গাড়ি চলবে পানি দিয়ে
গাড়ি চলবে পানি দিয়ে

অনলাইন ডেক্স :: পেট্রোল-ডিজেলের মতো জ্বালানিতে নয়, গাড়ি চলবে পানি দিয়ে। ভাবছেন কোনো বিশ্ববিদ্যালয়ের স্কলার বা গবেষক এমনটা আবিষ্কার করলেন?
না, তিনি কোনো বৈজ্ঞানিক বা কোনো বড় অটোমোবাইল সংস্থার কর্মকর্তাও নন। তার নাম মোহাম্মদ রইস খান। ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলার এক মোটর মেকানিক।
দিনরাত এক করে এতোদিন তিনি গবেষণায় নিযুক্ত ছিলেন, কী করে পানির সাহায্যে গাড়ি চালাবেন। আশেপাশের গ্রামের লোক তাকে নিয়ে কম টিপ্পনী করেনি। পানিতে গাড়ি চলতে পারে- ভাবাটা তো আর স্বাভাবিক নয়। কিন্তু অধ্যবসায় অসম্ভবকেও সম্ভব করতে পারে। যেমনটা করে দেখিয়েছেন রইজ।
সংবাদসংস্থা এ এন আই-এর প্রতিবেদন অনুযায়ী, রইস এখন অপেক্ষা করছেন পেটেন্ট পাওয়ার। আবেদন ইতোমধ্যেই করা হয়ে গেছে।
রইসের বক্তব্য, পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির বদলে পানি ও ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে তার নির্মিত গাড়ি অন্যান্য গাড়ির মতোই চলতে পারবে। এর ফলে জ্বালানির খরচ ও দূষণ কমে অর্ধেক হয়ে যাবে বলে দাবি তার।





লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা