বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বিদ্যুৎস্পষ্ট হয়ে রিকশা চালকের মৃত্যু
বিশ্বনাথে বিদ্যুৎস্পষ্ট হয়ে রিকশা চালকের মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০৫মিঃ) সিলেটের বিশ্বনাথে বিদ্যুত্স্পষ্ট হয়ে এক ব্যাটারী চালিত রিকশা চালকের মৃত্যূু হয়েছে ৷ মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার জানাইয়া-রামধানা রোডে জানাইয়া গ্রামের রুহেল মিয়ার রিকশা রাখার গ্যারেজে এঘটনা ঘটে ৷ নিহতের নাম আমির আলী (৩৬)৷ সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নুরুজ আলীর ছেলে ৷ নিহত আমির আলী র্দীঘদিন ধরে স্বপরিবারের বিশ্বনাথের রাজনগর গ্রামের একটি কলোনীতে বসবাস করে আসছে ৷ খবর পেয়ে গতকাল বুধবার সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে৷
জানাগেছে, উপজেলার জানাইয়া গ্রামের রুহেল মিয়ার কয়েকটি ব্যাটারী চালিত রিকশা রয়েছে৷ নিহত আমির আলী ভাড়ায় একটি ব্যাটারী চালিত রিকশা রুহেলের কাছ থেকে নেয়৷ প্রতিদিনের মতো মঙ্গলবার সারাদিন আমির আলী রিকশা চালিয়ে রাতে গ্যারেজে রিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুত্স্পষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায় ৷ গতকাল বুধবার সকালে খবর পেয়ে তার সহপাঠীসহ এলাকার লোকজন তাকে একনজর দেখতে ওই গ্যারেজে ভীড় করেন ৷
এব্যাপারে বিশ্বনাথ থানার এস আই হাবিবুউল্লা বলেন, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে ৷ এঘটনায় থানায় অপমৃত্য মামলা হয়েছে ৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ