শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা
বুধবার ● ১৮ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা

---ষ্টাফ রিপোর্টার :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রদত্ত সুযোগ সুবিধাগুলো মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হস্তান্তরিত বিভাগের সকল আহবায়ক ও কর্মকর্তাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷ তিনি বলেন, এ পরিষদ জনগণের স্বার্থে সবসময় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে৷ তিনি বলেন, বেসরকারি বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় একদিকে যেমন জেলার শিক্ষার গুণগত মান উন্নয়ন হচ্ছেনা তেমনি অন্যদিকে মেধাবী শিক্ষার্থীর হার দিন দিন কমে যাচ্ছে৷ পর্যাপ্ত শিক্ষক বিহীন বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটিকে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে পরামর্শ প্রদানের জন্য তিনি জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন৷

বুধবার ১৮মে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত পরিষদের জানুয়ারি ২০১৬  মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন৷

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, পরিষদের নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷

সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা জেলার শূন্য পদে ডাক্তার নিয়োগের বিষয়ে তিনি পরিষদের হস্তক্ষেপ কামনা করেন৷ এছাড়া জেনারেল হাসপাতালে ৫টি কেবিন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সভাকে অবহিত করেন তিনি৷

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জানান, সরকারিভাবে জেলার বিভিন্ন উপজেলা কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ও চাল সংগ্রহ এবং পার্বত্য জেলায় বিশেষ প্রকল্পের আওতায় জেলার তিনটি উপজেলায় স্ট্রবেরী চাষ ও চারা উত্‍পাদন কার্যক্রম চলমান রয়েছে৷

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, গত ১২মে জেলার ৭ম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষা ২০১৫ এ বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়৷ এছাড়া এবারের এসএসসি পরীক্ষায় রাঙামাটি জেলা পর্যায়ে ৮৪ভাগ শিক্ষার্থী পাশ করেছে যা বান্দরবান ও খাগড়াছড়ি উপজেলার চাইতে বেশী৷

জেলা মত্‍স্য কর্মকর্তা বলেন, তিন পার্বত্য জেলায় পুকুরের মাছের রোগ নির্ণয়ের জন্য কোন যন্ত্রপাতি ফিসারী অফিসে না থাকায় পুকুরের মাছের রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছেনা ৷

এ বিষয়ে জেলা পরিষদকে একটি প্রকল্প গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি ৷

জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বলেন, বর্তমানে জেলার ১০টি উপজেলার ২০জন খামারীকে ভেড়া পালনের উপর প্রশিক্ষণ এবং ভেড়া প্রদান করা হয়েছে৷

জেলা সমাজসেবা বিভাগের কর্মকর্তা বলেন, বর্তমানে সমাজসেবা কর্তৃক প্রতিবন্ধী জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে৷ এছাড়া ক্ষুদ্রঋণ, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী শিক্ষা ভাতা সঠিকভাবে প্রদান করা হচ্ছে৷

পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক সভাকে জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি মহোদয়ের নির্দেশে হ্রদবেষ্টিত রাঙামাটির পর্যটন আকর্ষণের নিমিত্তে পর্যটনের একটি স্থানে মাছ ধরার মঞ্চ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷

সভায় হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন৷

সভায় উত্থাপিত যেসব সমস্যা ও বিষয় আলোচনা হয়েছে সেগুলো যথাযথভাবে সমাধান এবং বাস্তবায়নের উদ্যোগ নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান সভায় উপস্থিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যগণ৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)