শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালীতে আদিবাসী সমাজে প্রথাগত বিবাহ পদ্ধতি অক্ষুন্ন রেখে বিবাহ নিবন্ধন বিষয়ক কর্মশালা
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালীতে আদিবাসী সমাজে প্রথাগত বিবাহ পদ্ধতি অক্ষুন্ন রেখে বিবাহ নিবন্ধন বিষয়ক কর্মশালা
বুধবার ● ২৫ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালীতে আদিবাসী সমাজে প্রথাগত বিবাহ পদ্ধতি অক্ষুন্ন রেখে বিবাহ নিবন্ধন বিষয়ক কর্মশালা

---কাউখালী প্রতিনিধি :: (১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মিঃ) “আদিবাসী সমাজে প্রথাগত বিবাহ পদ্ধতি অক্ষুন্ন রেখে বিবাহ নিবন্ধনের প্রয়োজনীয়তা প্রসঙ্গে”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ নারী প্রগতি সংঘ এর আর্থিক সহযোগীতায় বুধবার ২৫মে রাঙামাটি কাউখালীর ঘাগড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর উদ্দ্যেগে এক কর্মশালার আয়োজন করা হয়৷
প্রোগ্রেসিভ সংস্থার নিবার্হী পরিচালক সুচরিতা চাকমার সভাপতিতে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাগড়া ইউনিয়নের চৌধুরীছড়ার কার্বারী বিমল কান্তি চাকমা৷ এ সময় কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
কর্মশালার শুরুতেই সঞ্চালক প্রোগ্রেসিভ সংস্থার প্রকল্প কর্মকর্তা প্রয়াস চাকমা কর্মশালার উদ্দেশ্য তুলে ধরে বলেন, পার্বত্য চট্রগ্রামে আদিবাসী সমাজে জাতিভেদে বিভিন্ন প্রথায় বিবাহ সম্পন্ন করা হয়৷ তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে আদিবাসী সমাজের বিবাহ প্রথারও পরিবর্তন লৰ্য করা যাচ্ছে৷ বিশেষ করে আদিবাসী সমাজে কিয়ং ম্যারিজ৷ তিনি বলেন, আদিবাসীদের সমাজ ব্যবস্থায় প্রথাগত বিবাহ পদ্ধতিতে কোন লিখিত দলিল না থাকার কারণে পারিবারিক বিরোধ দিন দিন বেড়েই চলেছে৷ এমনকি তা আদালত পর্যন্ত গড়াচ্ছে, যার কারণে বিবাহের মত একটি সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় দলিলবদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য বিমল কান্তি চাকমা বলেন- পার্বত্য চট্রগ্রামে বিবাহের ক্ষেত্রে আদিবাসী সমাজে নারী-পুরুষের ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা বর্তমানে সময়ের দাবি৷ আর বিবাহের ক্ষেত্রে আদিবাসী প্রথার যুগোপযোগীকরণ হতে পারে নিবন্ধন সনদ প্রদানের মাধ্যমে৷ যেহেতু পাবর্ত্য চট্রগ্রামে আঞ্চলিক পরিষদ আইন ও পার্বত্য জেলা পরিষদ আইনে আদিবাসীদের প্রচলিত প্রথা ও রীতিনীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে৷ তাই সমাজের প্রথা পদ্ধতিগুলো অক্ষুন্ন রেখেই আমাদের এগিয়ে আসতে হবে৷ এক্ষেত্রে সার্কেল চীফ প্রধানরাও দিক নির্দেশনা দিতে পারেন, পাশাপাশি এনজিওদের ভূমিকাও থাকতে পারে৷
সভাপতির বক্তব্যে সুচরিতা চাকমা বলেন, সমাজে পরিবার গঠনের প্রক্রিয়া বা প্রথা বিভিন্ন দেশে বা অঞ্চলে জাতিভেদে ভিন্ন হয়ে থাকে৷ আবার কোথাও কোথাও ধর্মীয় বিধিবিধানের মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে৷ বিশেষ করে হিন্দু ও মুসলিম সমাজে বিবাহ অনুষ্ঠান ধর্মীয় নিয়মে অনুষ্ঠিত হয়৷ এটা মনে রাখা প্রয়োজন যে, সমাজের কোন কিছু সহজে ঝেড়ে ফেলা যায়না আবার সহজে প্রচলন করাও যায়না৷ তাই সতর্কভাবে এগিয়ে যেতে হবে৷ এক্ষেত্রে শিক্ষিত যুব সমাজকে উদ্ভুদ্ধ করতে হবে, যাতে সামাজিকভাবে সম্পাদিত বিবাহের ক্ষেত্রে তারা এগিয়ে আসতে পারে৷ যৌতুক, বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ করতে হলে আমাদেরকে অবশ্যই সচেতনভাবে এগিয়ে আসতে হবে৷ তা নাহলে আমাদের সমাজে অপসংস্কৃতি প্রবেশ করে কলুষিত করবে এবং আমাদের জীবন, সমাজ ও সংস্কৃতিকে হুমকির মুখে ঠেলে দিবে৷
কর্মশালায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা তাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো তুলে ধরেন৷





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ