শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে আ’লীগ ৪ বিএনপি ২ ও ২টি ইউনিয়নে স্বতন্ত্র বিজয়ী
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে আ’লীগ ৪ বিএনপি ২ ও ২টি ইউনিয়নে স্বতন্ত্র বিজয়ী
শনিবার ● ২৮ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে আ’লীগ ৪ বিএনপি ২ ও ২টি ইউনিয়নে স্বতন্ত্র বিজয়ী

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) ঝিনাইদহ জেলার ৮টি ইউনিয়নের নির্বাচনে শনিবার ৪টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে৷ আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে আব্দুর রশিদ মিয়া, কুমড়াবাড়িয়া ইউনিয়নে আশরাফুল ইসলাম, গান্না ইউনিয়নে নাসির উদ্দিন মালিতা ও হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নে গোলাম মোস্তাফা৷

বিএনপি’র বিজয়ী প্রার্থীরা হলেন, সাগান্না ইউনিয়নে আলাউদ্দিন আল-মামুন ও মাহারাজপুর ইউনিয়নে খুরশিদ আলম৷ স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন, সাধুহাটি ইউনিয়নে কাজী নাজির উদ্দিন ও মধুহাটি ইউনিয়নে ফারুক আহমেদ জুয়েল৷ শনিবার ২৮ মে দেশের ৫ম দফা ইউপি নির্বাচনের অংশ হিসেবে ঝিনাইদহের ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ সকাল থেকে ভোট গ্রহন শুরু হলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ তবে সদর উপজেলার রামনগর, জাড়গ্রাম, রাউতাইল, কুমড়াবাড়িয়া পোলিং এজেন্ট বের করে দিয়ে জাল ভোট প্রদানের অভিযোগ করে প্রতিদ্বন্দি প্রার্থীরা৷

এদিন হরিণাকুন্ডুর হাকিমপুর ভোট কেন্দ্রে সনজের আলী নামে এক আওয়ামীলীগ সমর্থককে ১০ দিনের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন৷ সুষ্ঠ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক মোবাইল টিম মাঠে ছিল৷ ফলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ সরেজমিন দেখা গেছে, সদরের গান্না ইউনিয়ন, মধুহাটী, সাধুহাটী, হলিধানী ও কুমড়াবাড়িয়া ইউনিয়নে বিএনপি জামায়াতের সমর্থকরা নৌকা বা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে৷
কুমড়াবাড়িয়ার লেবুতলা কেন্দ্রে জামায়াতের এক স্থানীয় নেতাকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা গেছে৷ ভোটারদের বক্তব্য যোগ্য প্রার্থী দিলে বিএনপির প্রার্থীদের পাশ করানো সম্ভব হতো৷ হলিধানী ইউনিয়নে অচেনা এক ব্যক্তিকে বিএনপি মনোনয়ন দিয়েছে৷
একই ভাবে সাধুহাটী ইউনিয়নে বিএনপির কোন দক্ষ প্রার্থী ছিল না৷ নুতন প্রজন্মকে কাছে টানতে গান্না ইউনিয়নে বিএনপি বয়োবৃদ্ধ ব্যক্তিকে প্রার্থী করেছে৷ সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী আজম প্রায় তিন হাজার ভোট পেয়েছে৷ একই অর্থে বিএনপি গান্নায় হেরেছে অল্প ভোটে৷

কুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামে বিএনপির কর্মিরা সামাজিকতার কারণে নৌকায় ভোট দিয়েছে৷

হলিধানী ইউনিয়নে বিএনপি জামায়াতের প্রার্থীরা নিজ দলের প্রার্থীকে ডুবিয়ে কাজ করেছেন নৌকা ও আনারসে৷ বিএনপি যে দুইটি ইউনিয়নে বিজয় লাভ করেছে সেই সাগান্না ও মহারাজপুরে যোগ্য প্রার্থী ছিল বলে ভোটাররা মনে করেন৷

বাকী ৬টিতে ডুয়েল পলিসি খেলতে গিয়ে ভরাডুবি হয়েছে ধানের শীষের৷ তবে জেলা নেতারা এ বিষয়ে কেও বক্তব্য দিতে রাজি হয়নি৷ ইউনিয়ন নেতাদের দাবী হুমকী ধমকীর কারণে বিএনপির সাধারণ সমর্থকরা বিচ্যুতি হয়ে নৌকায় উঠেছে৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)